IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> কানের যত্নে কী করবেন?

কানের যত্নে কী করবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : এক তো শীতকাল, এদিকে দ্রুত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সবকিছু মিলিয়ে ঘরের শিশুদের নিয়ে চিন্তার শেষ নেই অভিবাবকদের। সাধারণত শীতকালে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় শিশুরা। তার মধ্যে কানের সমস্যা অন্যতম।

কানে ব্যথা, সেই সংক্রান্ত জ্বর, কান থেকে পুঁজ বেরোনো ইত্যাদি নানা সমস্যায় জেরবার হতে হয় বহু মানুষকেই। আর এই সমস্যা থেকে দূরে থাকতে সচেতনতা ও সর্তকর্তা সাথে কিছু ঘরোয়া সাবধনতা অবলম্বন করলে সুবিধা মিলতে পারে।

দেখে নেওয়া যাক ঘরোয়া সাবধনতাগুলো কী কী –

বাইরে বেরোলেই পরতে হবে কান ঢাকা পোশাক। মাফলার, মাঙ্কি টুপি থেকে এখনকার বাহারি কানঢাকা, সুবিধা মতো কিছু একটা পরে নিলেই হল। এতে ঠাণ্ডা তো কমেই, আটকায় ধুলো ময়লা ও জীবাণুও।

যে কোনও সংক্রমণ প্রতিরোধ করতেই মজবুত করতে হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। কানের সংক্রমণ আটকাতে সন্তানকে খাওয়ান প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার। সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণ পানি।

ঘরের পরিবেশ রাখুন খোলামেলা। পর্যাপ্ত রোদ, আলো, হওয়া মিললে দূরে থাকে জীবাণু। কানে সংক্রমণের সমস্যা থাকলে ধোঁয়া থেকেও দূরে থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

খেয়াল রাখুন দেহের গড় উষ্ণতা যেন বজায় থাকে। শীতের পোশাকের সঙ্গে সঙ্গে উষ্ণ পানীয় খেলেও বজায় থাকে দেহের উষ্ণতা।

অন্যান্য সংক্রমণ থেকেই কানের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত গলা ও মাড়ির সমস্যার চিকিৎসা সময় মতো না হলে তা কানের সমস্যা তৈরি করতে পারে।

তবে মনে রাখবেন কোনও সমস্যাই বেশি বাড়তে দেওয়া উচিত নয়। সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ পত্র খেলে অল্প দিনেই শেষ হতে পারে সমস্যা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ