IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> ৩৫ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে গেল হায়দরাবাদ

৩৫ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে গেল হায়দরাবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : জিতলেই প্লে-অফ নিশ্চিত বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অন্যদিকে হারলে বিদায় নিশ্চিত সানরাইজার্স হায়দরাবাদের। তবে বড় ব্যবধানে জিতলে প্লে অফের আশা থাকবে ডেভিড ওয়ার্নারদের।

এমন কঠিন সমীকরণের ম্যাচে জ্বলে উঠল সানরাইজার্স হায়দরাবাদ। নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ১২০ রানে আটকে ফেল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপ।

শুক্রবার রাতে শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্যাঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। আর সেই রান ৩৫ বল বাকি থাকতেই টপকে যায় হায়দরাবাদ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানের মধ্যে দলের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর সর্বনাশটা করেন সন্দ্বীপ শর্মা।

দেবদূত পাডিক্কেলকে মাত্র ৫ রানে আর বিরাট কোহলি মাত্র ৭ রানে ফেরান তিনি। আর শাহবাজ নাদিম নেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি।

চমৎকার খেলতে থাকা প্রোটিয়া সুপারস্টার এবি ডি ভিলিয়ার্সকে ২৪ রানে সাজঘরে ফেরান। হায়দরাবাদের বোলারদের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়েন ওয়াশিংটন সুন্দর ও গুরুকিরাত সিং। এ জুটি উইকেট বাঁচিয়ে খেলে দলীয় সংগ্রহ কোনোমতে ১০০ পার করেন।

শেষদিকে মারমুখী হলে ওয়াশিংটন ১৮ বলে ২১ রান করে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি আউট হলে এর পরের দুই ব্যাটসম্যান শুধু আসছেন আর গেছেন। ক্রিস মরিসকে ৩ রানে আউট করেন ক্যারিবীয় তারকা জেসন হোল্ডার। ইসুরু উদানাকে শুন্য রানে ফেরান হোল্ডারই।

অপরপ্রান্তে গুরকিরাত সিং ২৪ বলে ১৫ রানে অপরাজিত থাকলে ৭ উইকেট হারিয়ে ১২১ রানের টার্গেট দিতে পারে আরসিবি।

সন্দীপ শর্মা ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন হোল্ডার। নটরাজন, রশিদ খান ও নাদিম একটি করে উইকেট পান।

কোহলিদের দেয়া এই সহজ টার্গেট পূরণে খেলতে নেমে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় হায়দরাবাদ।

৮ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন ওয়ার্নার। এরপর মনিশ পান্ডে ও ঋদ্ধিমান সাহা জুটি খেলাকে অনেক দূর এগিয়ে নেন। মনিশ পান্ডেকে আউট কর জুটি ভাঙ্গেন যুজবেন্দ্র চাহাল। আউট হওয়ার আগে ১৯ বলে ২৬ রান করেন মনিশ। মনিশ যখন আউট হন তখন হায়দরাবাদের সংগ্রহ ৬০ রান। এরপর ৩২ বলে ৩৯ রান করে চাহালের বলে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহাও।

উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসও। ৮ রানে তাকে ফেরান উদানা। তবে তাতে সমস্যা হতে দেননি জেসন হোল্ডার।

১০ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে যখন পৌঁছে দেন হোল্ডার তখনও ৫ ওভার ৯ বল বাকি।

৫ উইকেটে জয় পায় সানরাইজ হায়দরাবাদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031