IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের বড় জয়

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের বড় জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা নেশনস লিগে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা।

গতকাল শনিবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করেন নেদারল্যান্ডসের জশুয়া জির্কজি। হোমম্যাচে এদিন মাত্র ১৩ মিনিটে জির্কজির গোলে লিড নেয় নেদারল্যান্ডস।

ইউরো চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস দলে অভিষেক হয়েছিল জির্কজির। তবে ওই টুর্নামেন্টে গোল পাননি ২৩ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল উদযাপন করছেন জির্কজি (বামে)। ছবি: সংগৃহীত।

শনিবার গ্রুপ-এ৩ এর খেলায় ১৪ মিনিট পর লিড খুঁইয়ে ফেলে নেদারল্যান্ডস। ২৭ মিনিটে বসনিয়া-হার্জেগোভিনার হয়ে সমতাসূচক গোলটি করেন এরমেনডিন ডেমিরোভিক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের লিড নেয় নেদারল্যান্ডস। ৪৫+২ মিনিটে গোল করেন তিজানি রেইন্ডার্স। বিরতি থেকে এসে ৫৬ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন নেদারল্যান্ডসের কোডি গাকফো।

৭৩ মিনিটে ব্যবধান কমান বসনিয়ার অভিজ্ঞ তারকা এডিন জিকো। বসনিয়ার হয়ে ১৩৬ ম্যাচে ৬৬তম গোল করলেন তিনি। জিকোর গোলে ব্যবধানে ৩-২ করে কিছুটা আশা দেখে অতিথি দল। কিন্তু বসনিয়া-হার্জেগোভিনার সেই আশাকে পর মুহূর্তেই গুড়েবালিতে পরিণত করেন ওউট ওয়েগহর্স্ট ও জাভি সিমনস। ৮৮ মিনিটে গোল করেন নেদারল্যান্ডসের ওয়েগহর্স্ট। ৯২ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৫-২ করেন সিমনস।

সর্বশেষ ইউরোর সেমিফাইনাল থেকে বিদায়ের পর এই প্রথম মাঠে নামলো নেদারল্যান্ডস। দলকে নতুন করে সাজিয়ে ২০২৬ বিশ্বকাপের দিকে চোখ রাখছেন কোচ রোনাল্ড কোম্যান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31