IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> আজ মাঠে নামবে বাংলাদেশ-ভারত

আজ মাঠে নামবে বাংলাদেশ-ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে ভারতকে হারিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনেছিলো বাংলাদেশের যুবারা। আবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল তবে এবার ফাইনালে নয় কোয়ার্টার ফাইনালেই।

আজ সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী এই দুই দেশ। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

তবে এবারের বাংলাদেশ যুবদলে গত যুব বিশ্বকাপের মাত্র দু’জন খেলোয়াড় রয়েছে। অধিনায়ক রাকিবুল হাসান এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও নাবিল আগেরবার দলে থাকলেও খেলার সুযোগ পেয়েছিলেন কম।

২০২০ সালে পচেফস্ট্রমে ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছিলো বাংলাদেশ দলের যুব ক্রিকেটাররা। গতবারের ভারতকে হারানোর সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন কিনা অধিনায়ক রাকিবুল তা দেখার বিষয়। তবে প্রতিপক্ষ যেই হোক, অ্যান্টিগার এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল।

শুক্রবার এক ভিডিও বার্তায় রাকিবুল বলেছেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এ সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।

এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিলো খুব বাজেভাবে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে এবং আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ আটের টিকিট।

গতবার ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেবারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে এবং উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31