IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি

নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করার পর স্থানীয় কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় উপজেলান প্রশাসনের তদারকিতে এই সার বিক্রি শুরু করা হয়। গতকাল বুধবার ( ১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানেরর পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন ।

এ অভিযান পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা – পুলিশ অভিযানে সহযোগিতা করে।জব্দকৃত সারগুলোর মধ্যে ডিএপি, মিউরেট অব পটাশ, ইউরিয়া সার রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি বাজারের মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্স এর মালিক বুলবুল আহমেদের গুদাম থেকে ১হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্স এর মালিক শহিদুল ইসলামের দুইটি গুদাম থেকে ২হাজার ৫০০ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করা হয়।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০০০ বস্তা সার কৃষকদের মাঝে সরকারি মূল্যো বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে । আশা করছি প্রশাসনসহ সকলের সহযোগিতার সব সার সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সারগুলো বাজারে অস্থিরতা তৈরি লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলেই সেগুলো জব্দ দেখানো হয়। আজ সেগুলো কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রয় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31