IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
Home >> লাইফস্টাইল >> করোনায় ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ থেকে বাঁচতে কী করবেন

করোনায় ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ থেকে বাঁচতে কী করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সময়ে মানুষ করোনা সংক্রমণের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত হচ্ছেন।

হঠাৎ করেই অনেকের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। যাকে বলা হয়, আকস্মিক ‘হার্টঅ্যাটাক’ কিংবা ‘কার্ডিয়াক অ্যারেস্ট’। এসব রোগীকে হাসপাতালে নিয়ে গেলে দেখা হচ্ছে করোনা পজিটিভ। এ ক্ষেত্রে নিয়মতান্ত্রিক জীবন, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্কতা অবলম্বন জরুরি।

অসংখ্য গবেষণা বলছে, হৃদরোগে আক্রান্ত মানুষগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়া এবং মারাত্মক পরিণতির শিকার হওয়ার আশঙ্কা প্রবল।

তবে এখন প্রশ্ন হচ্ছে– মহামারীর এই সময়ে আকস্মিক ‘হার্টঅ্যাটাক’ কিংবা ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ কীভাবে সামাল দেয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের (এসসিএ) ঝুঁকি বাড়িয়েছে করোনাভাইরাস– এমনটিই দাবি বিশেষজ্ঞদের। হৃদস্পন্দনের গতি যখন তার স্বাভাবিক তাল হারায়, তখন তার রক্ত সঞ্চালনের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়। এ পরিস্থিতিকে ডাক্তারি ভাষায়– ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ বলা হয়। এমতাবস্থায় সময়মতো হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না পারলে মৃত্যুও হতে পারে।

হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গেলে ভয় না পেয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে।

মূল আক্রমণের প্রায় দুই সপ্তাহ আগে থেকে ‘আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের পূর্বাভাস দেখা দিতে পারে।

এ সময় বুকব্যথা, দম বন্ধ হয়ে আসা, ‘হার্ট পালপিটিশন’, অনিয়মিত হৃদস্পন্দন, জ্ঞান হারানো ইত্যাদি হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের পূর্বাভাস।

এমন পরিস্থিতিতে দ্রুত ‘কার্ডিওলজিস্ট’র সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।

কী করবেন

১. যারা ধূমপান করেন ও আগে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে, অনিয়ন্ত্রিত রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, স্থূলতা– এসব রোগীকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।

২. বুকব্যথা, দম আটকে আসা, ‘হার্ট পালপিটিশন’, অনিয়মিত হৃদস্পন্দন ও জ্ঞান হারানো দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। দ্রুত চিকিৎসা না নিলে রোগীর মৃত্যুও হতে পারে।

৩. জ্ঞান হারানোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পূর্বাভাস। আর রোগীর জ্ঞান ফেরার পর রোগীর কথা কিংবা আচরণে যদি কোনো পরিবর্তন চোখে পড়ে, তবে ধরে নেয়া হয় মারাত্মক কিছু ঘটে গেছে।

চিকিৎসা

হাসপাতালে না পৌঁছানো পর্যন্ত ‘সিপিআর’ হবে মূলত প্রাথমিক চিকিৎসা। হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীকে দেয়া হতে পারে ‘ইমপ্লান্টেবল কার্ডিওভারটার-ডিফ্রিবিলেশন (আইসিডি)।

এই পদ্ধতিতে ব্যাটারিচালিত এই যন্ত্র রোগীর বুকে বসানো হয়, যা অনিয়মিত হৃদস্পন্দন শনাক্ত করবে এবং তার সমাধান করবে বৈদ্যুতিক ‘শক’য়ের মাধ্যমে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031