IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝিনাইদহে স্কুল ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে স্কুল ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝিনাইদহে একটি স্কুল ভবনে আবারও অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিন দিনের ব্যবধানে একই এলাকার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা থেকে মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে।

লাউদিয়া গ্রামের তৈয়ব আলী জানান, স্কুলমাঠে বাচ্চারা খেলা করছিলো। এমন সময় পঁচা দুর্গন্ধ পায় তারা। দুর্গন্ধ কোথা থেকে আসছে উৎস খোঁজ করতে গিয়ে স্কুলের সিড়ির নিচে দেখতে পায় কম্বল প্যাচানো অবস্থায় কিছু একটা পড়ে আছে। কম্বলটি রক্তমাখা দেখে পুলিশে খবর দেয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় কম্বল দিয়ে প্যাঁচানো ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে প্যাঁচানো ছিল। দুইটি মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31