IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> মতামত >> ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’

আরিফুল ইসলাম : জীবিকার তাগিয়ে মানুষকে প্রতিক্ষণে কোথাও না কোথাও যেতে হয়। সেটা গ্রাম, সদর, জেলা কিংবা ভিন্ন শহর হতে পারে। একটি পরিবার চায় পরিবারের জন্য অর্থ উপাজনে নিয়োজিত কর্মব্যস্ত মানুষটি যেন দিন শেষে বাড়িতে ফেরত আসে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা কি পরিবারের এই নূন্যতম দাবি পূরণ করতে পারছে?

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই জনপ্রিয় এই দাবি ও স্লোগানের জনক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ শ্রদ্ধেয় নির্মল সেন। বেশ কিছু বছর আগে নির্মল সেন দাবি জানিয়েছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। এত বছর পেরিয়ে গেলেও এই দাবি পূরণ হয়নি। কিন্তু এটাই তো একটি স্বাধীন, সচেতন, সভ্য ও গণতান্ত্রিক সমাজের নাগরিকদের ন্যূনতম দাবি।

মানুষের বেঁচে থাকার সামান্য চাহিদায় যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। কিন্তু আজ নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তাটুকু নেই। প্রিয়জনের মুখে হাসি যারা ফুটিয়ে রাখে, তারা বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে না। প্রতিদিন রাস্তায় অকাতরে প্রাণহানি হছে। প্রাণ যাছে দলীয় ক্যাডরের হাতে, মস্তানদের হাতে, কন্ট্রাক্ট কিলারদের হাতে এবং সর্বোপরি দেশ ও জনগণের রক্ষক পুলিশের হাতে। সাধারণ মানুষের প্রাণহানিতে দেশের নীতিনির্ধারকদের তেমন কোন মাথা ব্যাথা থাকে না।

ছিনতাই, ইভটিজিং, চাঁদাবাজি, ধর্ষণ, দূর্নীতি, খুন-জখমে স্বাভাবিক জনজীবন অতিষ্ঠ। এইতো কিছুদিন আগে সিলেটে পুলিশের হেফাজতে রায়হানকে পিটিয়ে জখম করার পর হত্যা করা হয়। করোনা কালে পুলিশ, ডাক্তারদের কর্মকান্ডে সত্যিই আমরা গর্বিত ছিলাম। পুলিশ জনতা যে ভাই ভাই, পুলিশ যে জনগনের প্রকৃত বন্ধু তা আমরা হাতে কলমে দেখে ছিলাম। কিন্তু মেজর সিহনা হত্যা, পুলিশী হেফাজতে যুবক রায়হানে হত্যা যেন বলে দেয়, আজ কেউ নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পুলিশের হেফাজত সব জায়গায় যেন আজ হত্যাযজ্ঞ চলে। রায়হান হত্যার কিছু দিন যা যেতেই মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক মেধাবী ছাত্র জীবিকার প্রয়োজনে সাভারে একটা স্কুলে চাকরি করত। বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ছুরিকাঘাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হয়। এমন আবরার, রায়হান, সিনহা, মোস্তাফিজুর হাজারো উদাহরণ চোখের সামনে বিদ্যামান।
আজ মানুষ এমন হত্যাযজ্ঞ সমাজ ব্যবস্থা চায় না। গুটি কয়েক সন্ত্রাসী, ধর্ষণকারী, কিছু অসাধু সরকারী কর্মকতা, দূর্নীতিবাজ এদের হাতে বন্দী থেকে অস্বাভাবিক ভাবে মৃত্যু চায় না । মানুষ এমন একটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে চিকিৎসালয় নামের কসাই খানা থাকবে না, থাকবে কর্মক্ষেত্রের নিশ্চয়তা, থাকবে না ধর্মীয় উগ্রবাদ, থাকবে না ভিন্ন মতের উপর নির্যাতন, কর্মস্থল থাকবে নিরাপদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যে হাতের নাগালে, কেউ ছুরিকাঘাতে বা ধর্ষণের স্বীকার হবে না।

মানুষের দিন পুঞ্জিকায় ধীরে ধীরে জমা হওয়া ক্ষোভগুলো আজ বিস্ফোরণের অপেক্ষায়। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখছে স্বাভাবিক ও নিরাপদ ভাবে বাঁচতে হলে আগে রাষ্ট্রেকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হবে।

লেখক :
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সদস্য, তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31