IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> লিড নিউজ >> প্রবাস >> চীন থেকে যে বার্তা পেলেন পুতিন

চীন থেকে যে বার্তা পেলেন পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈশ্বিক উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। শি ও পুতিন একে অপরকে জড়িয়ে ক্যামেরার সামনে ছবিও তুলেছেন। দুই নেতার সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেছে রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সফরে চীনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, তার পরিবারের সদস্যরা মান্দারিন ভাষা শিখছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে পুতিনের এমন বক্তব্য খুব বিরল। শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ককে ‘ভাইয়ের মতো ঘনিষ্ঠ’। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা বেইজিংকে আশ্বস্ত করতে অর্থনীতির উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পুতিন।

কিন্তু শি জিনপিংয়ের প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্যভাবে সংযত। তিনি পুতিনকে একজন ‘ভালো বন্ধু ও ভালো প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেছেন। যা একটি লেনদেনের সম্পর্ককে ইঙ্গিত করছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে দুর্বল করেছে এবং চীনের শক্তিশালী অবস্থান সম্পর্কে সচেতন শি।

সফরটির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সফরসঙ্গী হিসেবে পুতিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও অর্থনৈতিক উপদেষ্টাকে নিয়ে এসেছেন। যৌথ বিবৃতিতে ‘সহযোগিতা’ শব্দটি ছিল ১৩০ বার। এতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে, দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপে একটি বন্দর নির্মাণ এবং জাপান সাগরে নৌ চলাচলের অধিকারের জন্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা।

সর্বোপরি চীনের বার্তা ছিল স্পষ্ট: বেইজিং নিজের স্বার্থকে অগ্রাধিকার দেবে। অংশীদারিত্বে বড় অংশীদার হিসেবে চীন যতটুকু উপকৃত হবে সেটুকু সহযোগিতা রাশিয়াকে দেবেন শি। এর মাধ্যমে জোট ও নিজের স্বার্থ বজায় রাখার মতো জটিল ভারসাম্যের পথে হাঁটছেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31