IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> করোনার টিকা নিয়ে ৩ সুসংবাদ

করোনার টিকা নিয়ে ৩ সুসংবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাবিশ্বের প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এই রোগ সংক্রমণ রোধে এখন টিকার দিকে চেয়ে আছে বিশ্ববাসী।

ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান করোনার টিকা পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। এখন অপেক্ষা টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে ফল জানার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান টিকার ফল জানাতে পারে।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নিরাপদ ও কার্যকর করোনাভাইরাস টিকার প্রথম ডোজ সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে কিছু উচ্চ-ঝুঁকিযুক্ত মার্কিনরা পাবেন।

পরীক্ষামূলক টিকাটি করোনা টিকার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার। বিশ্বজুড়ে সংস্থা ও সরকারগুলোর সঙ্গে সরবরাহ এবং উৎপাদনসংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

অক্টোবরে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, টিকাটি বৃদ্ধ, যুবক উভয় ক্ষেত্রেই প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

অ্যাস্ট্রাজেনেকা আশা করছে, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য আসন্ন সপ্তাহে প্রকাশ করবে।

গত এপ্রিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার গবেষকরা টিকাটি প্রস্তুত করেন। এর পর থেকে টিকাটি নিয়ে পরীক্ষা চলছে। শিগগির এটি নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পেতে পারে।
অক্সফোর্ডের টিকাটির পাশাপাশি ফাইজার ও বায়ো এনটেকের টিকার ফলও শিগগির জানা যাবে। টিকাগুলোও এ বছরের মধ্যেই নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়ে যাবে বলে আশা করছেন এর উৎপাদনকারীরা।

করোনার টিকা নিয়ে আরেকটি সুখবর দিচ্ছে জার্মান প্রতিষ্ঠান কিওরভ্যাক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিওরভ্যাকের পরীক্ষামূলক টিকাটি মানুষের শরীরে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে। গতকাল সোমবার জার্মান প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এ বছরেই টিকাটির পরীক্ষা শুরু করতে যাচ্ছে কিওরভ্যাক।

জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রানজ-ওয়ার্নার হ্যাস এক বিবৃতিতে বলেছেন, টিকা পরীক্ষার প্রথম ধাপের অন্তর্বর্তীকালীন ফল আমাদের উৎসাহ জোগাচ্ছে। তারা এমআরএনএভিত্তিক যে টিকাটি তৈরি করছে তার নাম সিভিএনকোভ। চলতি বছর শেষ হওয়ার আগেই ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

কিওরভ্যাকের টিকাটি তৈরিতে সহায়তা করছেন বিনিয়োগকারী দিমিতার হপ। তার সঙ্গে রয়েছে গেটস ফাউন্ডেশন ও গ্লাক্সোস্মিথক্লাইন। টিকাটির পরীক্ষায় অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে যে পরিমাণ নিউট্রিলাইজিং অ্যান্টিবডি পাওয়া গেছে, তা রোগটি থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডির সমান।

রাশিয়ার করোনার টিকা নিয়েও সুখবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাস নাগাদ রাশিয়ার স্পুটনিক-ভি টিকাটির এক কোটি ডোজ নিচ্ছে আর্জেন্টিনা। দেশটির সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছে।

আর্জেন্টিনা সরকার বলছে, আগামী মাসের শুরুতেই দুই ডোজের টিকাটি দেশে আসবে। আর্জেন্টিনার জন্য পাঠানো টিকাটি তৈরি হচ্ছে ভারত, কোরিয়া ও চীনে। আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলেও টিকাটি দেয়ার জন্য প্রাথমিক নথিপত্র জমা দিয়েছে টিকায় অর্থায়ন করা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031