IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভোলায় ট্রলার ডুবিতে দুই জেলের লাশ উদ্ধার

ভোলায় ট্রলার ডুবিতে দুই জেলের লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রবাহী লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ভবানীপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা এরশাদ মাঝি (৩৪) ও আকবর মাঝি (৩৫)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে দৌলতখান ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালের সঙ্গে আটকা পরে এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

উল্লেখ্য, বুধবার ভোর রাতের দিকে চর পাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারের জেলেরা ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিল। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় জেলেদের চিৎকারের স্থানীয়রা জেলেরা ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে। তখন তিন জেলে নিখোঁজ ছিলেন। আজ দু’জনের লাশ উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মেঘনায় মাছ শিকারে সময় তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ৯ জেলের মধ্যে ৩ জেলে নিখোঁজ ছিলেন। নিখোঁজ তিন জেলের মধ্যে এরশাদ ও আকবরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত জেলেদের লাশ দৌলতখান থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো মমিন নামের এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় আজ ট্রলার মালিক আব্দুর রহমান দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news