IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> শিক্ষা >> বাগমারায় হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম শনাক্তে তদন্ত কমিটি গঠন

বাগমারায় হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম শনাক্তে তদন্ত কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাসানুজ্জামান এর নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত হয়ে এই অভিযোগ অত্র দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

অভিযোগ সূত্রে জানাগেছে, ২০০৬ সালে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এস এম হাসানুজ্জামান। যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম নিজেই পরিচালনা করেন। বেশ কয়েক বছর থেকে প্রতিষ্ঠানের অনিয়মকে বৈধ করতে একক আধিপত্য বিস্তার করেন। বিশেষ করে

টিউশন ফি, বাৎসরিক ছাত্র বেতন ও অন্যান্য পাওনাদি, ব্যাংক ভবনের ভাড়া, মাঠের ইজারা, রশিদ বই রেজুলেশন মাফিক কয়টি, প্রসংশা পত্র বিক্রয়, প্রভিডেন্ট ফান্ড, ২০১৬ সাল থেকে কমিটি না থাকা, একই শিক্ষক প্রত্যেক বছর শিক্ষক প্রতিনিধি হওয়া,

স্কুল শিক্ষকের বেতন ১৫০ মাস করে বকেয়া, স্কুলের গোডাউন হতে পুরাতন বই বিক্রয়, প্রতি বছর কমপক্ষে ২৫ মণ, শিক্ষকের পক্ষ হতে প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হলেও প্রভিডেন্ট ফান্ডে কোন টাকা না থাকা, প্রধান শিক্ষকের নিকট বিধান অনুযায়ী ৫০০ পাঁচ শত টাকার বেশি রাখা যাবে না, স্কুলের কোন ক্যাশ প্রধান শিক্ষকের নিকট জমা রাখা যাবে না, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সুষ্ঠু হিসাব প্রদান সহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়েছে।

এর আগে গত রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকনৃন্দ।

অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক এস এম শওকত হোসেন নান্নু, মামুনুর রশিদ, মোজাম্মেল হক, শিক্ষার্থীদের মধ্যে সিয়াম, সিহাব, শাহরিয়ার হোসেন, ঐশী, লামিয়া প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অর্থ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31