IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> শিক্ষা >> রহনপুর হোমিও কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষের দ্বন্দ্ব চরমে

রহনপুর হোমিও কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষের দ্বন্দ্ব চরমে

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হোমিও কলেজে সাবেক ও বর্তমান অধ্যক্ষের চলমান দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।

গত ৭ বছর যাবত দ্বন্দ্ব চলে আসলেও চলতি বছর তা আরও প্রকট আকার ধারণ করেছে।চলতি মাসে একে অপরের বিরুদ্ধে সভাপতির নিকট অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের। একজন এলাকাবাসীকে নিয়ে, অন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারী নিয়ে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের কর্মসূচি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

অবিলম্বে দুই অধ্যক্ষের অবসান ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।এছাড়া, সাবেক ও বর্তমান অধ্যক্ষের প্রকাশ্য দ্বন্দ্ব নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে স্থানীয় প্রশাসন।ঘটনা প্রবাহে জানা যায়, ওই কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন গত ২৮ মার্চ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে ওই কলেজের সভাপতি ও ইউএনওকে একটি অভিযোগপত্র দাখিল করেন।

এ বিষয়ে ইউএনও, সমাজ সেবা কর্মকর্তাকে অভিযোগগুলো তদন্তের নির্দেশ দেন।গত ২৮ মে ওই কর্মকর্তা ইউএনওকে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে ওই কর্মকর্তা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা খুঁজে পাননি।

ছাত্রজনতার আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে প্রায় একই অভিযোগগুলোকে ইস্যু করে কিছু এলাকাবাসীকে নিয়ে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।এর প্রেক্ষিত গত রোববার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দ্বন্দ্ব প্রসঙ্গে সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন জানান,গত ২০১৭ সালের ২০ অক্টোবর তাকে ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হলেও তিনি গত ৭ বছর যাবত অবৈধ ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এছাড়া তার ৭ বছরের কার্যকালে তিনি নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন।এ কারণেই আমরা তার অপসারণ দাবি করছি।সাবেক অধ্যক্ষের অভিযোগ প্রসঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ জানান,সাবেক অধ্যক্ষের ছেলেকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে চলছেন।স্থানীয়ভাবে আমার বিরুদ্ধে করা তার অভিযোগগুলো মিথ্যা প্রমানিত হলেও তিনি দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ সুযোগ নিতে চাচ্ছেন।যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর।

এ প্রসঙ্গে কলেজের সভাপতি ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, সাবেক অধ্যক্ষ একটি মিমাংসিত ইস্যুকে পুনরায় সামনে নিয়ে এসেছেন। সাবেক ও বর্তমান অধ্যক্ষের তাকে দেয়া অভিযোগ ও পাল্টা অভিযোগ বিষয়ে তিনি জানান, তাদের নিজ নিজ দায়িত্বে তা নিরসনের জন্য বলা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31