IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> অন্যান্য সাদে পাঁচফোড়ন মুরগি

অন্যান্য সাদে পাঁচফোড়ন মুরগি

ধূমকেতু নিউজ ডেস্ক : মুরগির মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি। তবে সবসময় একই স্বাদের খাবার কারোরই ভালো লাগে না। সেক্ষেত্রে রান্নায় আনতে পারেন ভিন্নতা, করতে পারেন স্বাদ বদল। ভোজনপ্রিয়রা তৈরি করতে পারেন ‘পাঁচফোড়ন মুরগি’। দারুণ স্বাদের এই রেসিপিটি চলুন শিখে নিই।

রেসিপিটি তৈরি করতে লাগবে-

১.মুরগির মাংস ৫০০ গ্রাম

২.সর্ষের তেল এক কাপ

৩.পেঁয়াজ বাটা এক কাপ

৪.আদা বাটা এক টেবিল চামচ

৫.রসুন বাটা এক টেবিল চামচ

৬.হলুদ গুঁড়ো এক টেবিল চামচ

৭.মরিচ গুঁড়ো এক চা চামচ

৮.ধনে গুঁড়ো এক চা চামচ

৯.জিরে গুঁড়ো এক টেবিল চামচ

১০.টক দই আধ কাপ

১১.শুকনো মরিচ ৪টি

১২.লবণ পরিমাণ মতো
১৩.চিনি স্বাদ মতো

কড়াই গরম করে তাতে সর্ষের তেল ঢালুন। তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসে একটি আলাদা পাত্রে ম্যারিনেট করে রাখতে হবে।

আবার কড়াই গরম করে তাতে টক দই এবং অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর মিশ্রণটি ম্যারিনেট করে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে আধঘণ্টা রেখে দিন।

এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে নিন।মশলা কষানো হয়ে এলে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে আবার কষাতে থাকুন। মাংস খানিক নরম হয়ে এলে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করুন।

কিছুক্ষণ পর ঝোল গাঢ়ো হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার পাঁচফোড়ন মুরগি, খেতে পারেন রুটির সঙ্গেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news