IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় সেচভাড়ার টাকা চাওয়ায় গভীর নলকূপের ড্রেনম্যানকে পিটিয়ে জখম

মান্দায় সেচভাড়ার টাকা চাওয়ায় গভীর নলকূপের ড্রেনম্যানকে পিটিয়ে জখম

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের ড্রেনম্যানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বোরো ধানের জমির সেচভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে জখম করেন এক কৃষক ও তার লোকজন।

বর্তমান ওই ড্রেনম্যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রোববার (৫ মে) বিকেলে উপজেলার ভেবড়া গ্রামের মাঠে হামলার শিকার হন তিনি।

হামলার শিকার ড্রেনম্যানের নাম রমজান আলী (৭০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। একই মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপের ড্রেনম্যানের কাজ করতেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই গভীর নলকূপের অপারেটর জালাল হোসেন চিকিৎসার কাজে ভারতে অবস্থান করছেন। নলকূপটি পরিচালনা ও সেচভাড়ার টাকা আদায়সহ যাবতীয় দায়িত্ব ড্রেনম্যান রমজান আলী ও আবু তাহেরের ওপর দিয়ে তিনি ভারতে যান।

সৈয়দপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, একই গ্রামের কৃষক খাইরুল ইসলামের কাছে সেচভাড়ার বকেয়া ১০০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ড্রেনম্যান রমজান আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত বৃহস্পতিবার কলেজ মোড়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

জের ধরে কৃষক খাইরুল ইসলামের নেতৃত্বে আকাশ হোসেন, সাগর হোসেন, বকুল হোসেনসহ ৬ থেকে ৭জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে গ্রামের মাঠে ড্রেনম্যান রমজান আলীর ওপর হামলা করে। হামলাকারীরা এসময় লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলী একটি হাত ও একটি পা ভেঙে গুড়িয়ে দেয়।

মাথায় একাধিক আঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunewsআরো পড়ুন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31