IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আবর্জনা থাকবে না’

‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আবর্জনা থাকবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : আমিন বাজারের বর্জ্য থেকে বিদুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আর ময়লা-আবর্জনা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন আমিন বাজারের অবস্থিত ডাম্পিং স্টেশন ও গাবতলীর মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শন কালে এ কথা বলেন।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সহ কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. তাজুল ইসলাম বলেন, রাজধানীর আমিন বাজারের নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে উৎপাদনের জন্য বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে মহানগরীর রাস্তা-ঘাট ও খাল-বিলসহ যেখানে সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।

তিনি বলেন, বিদুৎ প্লান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা আবর্জনার প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্লান্ট নির্মিত হলে শহরের যেখানে-সেখানে ময়লা আবর্জনার স্তুপ আর থাকবে না।

বিদেশী একটি কোম্পানির সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা আরো কিছু বেশি সময় চেয়েছিল। চুড়ান্ত চুক্তির সময় এই বিষয়টি ফয়সালা হবে। তিনি আরো বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্টের পাশে একটি ইকো পার্ক ও নির্মাণ করা হবে। যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজধানীর হাসপাতালগুলোকে নিজেদের সৃষ্ট বর্জ্য নিঃশেষ করতে নিজস্ব ডিসপোজাল প্লান্ট না থাকার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, হাসপাতালগুলোর নিজস্ব ডিসপোজাল প্লান্ট থাকলে তাদের যে মেডিকেল বর্জ্য রয়েছে সেগুলো নিঃশেষ করা সম্ভব হতো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন যে সমস্ত জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে সে জায়গা অতি দ্রুত দখলমুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31