IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগেগ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> ধর্ম >> মুসলিমদের বিশ্বাস সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ একটি হাদিস

মুসলিমদের বিশ্বাস সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ একটি হাদিস

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবন্ত আদর্শ কুরআনুল কারিম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুরআনই তার জীবন্ত আদর্শ। কুরআনের আলোকেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের সুদৃঢ় বিশ্বাস স্থাপনে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা তুলে ধরেছেন। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে (সাওয়ারিতে) ছিলাম। তিনি বললেন, হে বালক! আমলের জন্য আমি তোমাকে কিছু (উপদেশমূলক) কালেমা শিখিয়ে দিচ্ছি। (যে আমলগুলো করলে আল্লাহ তাআলাকে তুমি তোমার সহযোগিতায় পাবে)। তাহলো-

  • আল্লাহ তাআলার বিধি-বিধানের হেফাজত করবে; তাহলে তিনি তোমার হেফাজত করবেন।
  • আল্লাহ তাআলার সন্তুষ্টির ব্যাপারে সর্বদা খেয়াল রাখবে; তাহলে তাঁকে তুমি তোমার সামনে পাবে।
  • যখন (তোমার) সাহায্যের প্রয়োজন হবে; তখন আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে।

জেনে রাখবে-

  • (গোটা দুনিয়ার) সব লোক যদি তোমার উপকার করতে একত্রিত হয়, তবে আল্লাহ তাআলা তোমার তকদিরে (ভাগ্যে) যা লিখে রেখেছেন; সে টুকু ছাড়া অন্য কেউই (দুনিয়ায়) তোমার (কম-বেশি) উপকার করতে পারবে না।
  • আর যদি (দুনিয়ার) সব লোক একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে; সে ক্ষেত্রেও আল্লাহ তাআলা তোমার তকদিরে (ভাগ্যে) যা নির্ধারণ করে রেখেছেন, তা ছাড়া (কম-বেশি) কোনো ক্ষতিই করতে পারবে না। কেননা কলম উঠিয়ে নেয়া হয়েছে আর কাগজগুলো শুকিয়ে গেছে। (তিরমিজি)

মুমিন মুসলমানের বিশ্বাস সুদৃঢ়করণে ঈমানের মজবুতি অনেক জরুরি। মজবুত ঈমানই মুমিনের অন্যতম হাতিয়ার। এ হাদিসের ওপর আমলেই মুমিন মুসলমান লাভ করবে সুদৃঢ় বিশ্বাস আবার দুনিয়া ও পরকালের মুক্তি এবং কল্যাণ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের ঈমান মজবুত করার পাশাপাশি দুনিয়া ও পরকালের মুক্তি এবং কল্যাণ লাভের তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031