IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : ঢাকা, আগস্ট ৩১, ২০২৪: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম ব্যাংক পিএলসি’র জনকল্যাণকর প্রতিষ্ঠান, দেশব্যাপী সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা ও শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান রেখে চলেছে। এই বছর প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় দেশের ২৩৪ জন আর্থিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আজম জে চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের উপদেষ্টা পরিষদের সদস‌্য মিস রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ।

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ উদ্যোগ এডুকেশন সাপোর্ট প্রোগ্রামটি শুরু হয় ২০০৭ সালে। শুরুর পর থেকে দেশের ৬৪ জেলা থেকে মেধাবী কিন্তু আর্থিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে বৃত্তি দিয়ে আসছে। এই প্রোগ্রামের আওতায় মোট ৪,২৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। চলতি বছর ২৩৪ শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তি দেওয়া হলো।

শিক্ষাবৃত্তির পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এ পর্যন্ত প্রাইম ব্যাংক গ্রামার স্কুল, প্রাইম ব্যাংক আই হসপিটাল এবং প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ফাউন্ডেশনের আওতায় একটি আন্তর্জাতিক মানের স্কুল ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31