IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ

পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ

পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ

পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : “গর্জে উঠলে ছাত্র সমাজ,বদলে যায় ইতিহাস,” এই ¯স্লোগান নিয়ে নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নজিপুর পাবলিক মাঠে সাধারণ সচেতন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষার্থী সমাবেশে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ও পদচারণায় মুখর হয়ে উঠে নজিপুর পাবলিক মাঠ, ভরে ওঠে কানায় কানায়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরোবতা পালন করা হয়। সকলকে শপথ পাঠ করান মাসুমুল হক সিয়াম।

এসময় মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষে বৈষম্য বিরোধী বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের পক্ষে মিজানুর রহমান মিজান, মারুফ মোস্তফা, কাজী নাজমুল, সুমাইয়া জান্নাত রিমু শিক্ষকদের পক্ষে বাছেদ আলী, দেলোয়ার হোসেন, মোরশেদ আলম প্রম‚খ। বাদ মাগরিব আন্দোলনে নিহতদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সৈরাচারী সরকার পতনের এক দফা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা বিজয় অর্জন করে। এখন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছাত্ররা কাজ করছে। আগামীতে আমাদের এ অর্জন বজায় রাখতে আরও অনেক কাজ করা প্রয়োজন। সকল প্রকার বৈষম্য ও শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে আগামীতে পুরো দেশের আন্দোলনে অংশ নিবে সাধারণ শিক্ষার্থীরা।

স্বৈরাচারমুক্ত পরবর্তী রাষ্ট্র সংস্কারের পথে আগামী ভবিষ্যৎ শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ সৃষ্টি করা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যমুক্ত, মাদক, সন্ত্রাস, পত্নীতলায় শিক্ষার্থী সমাবেশ দূর্নীতি অপশক্তি সহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, সচেতন সুশীল জনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আগামীর সুন্দর দেশের চমৎকার উদাহরণ তৈরি করতে পত্নীতলা, ধামইরহাটের সকল স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলি, সম্মানিত সুশীল সমাজ ও আপামর সাধারণ জনতার অংশগ্রহণে আমাদের এই আয়োজন।

ছাত্রনেতারা বলেন, আমরা কোন শিক্ষককে লাঞ্ছিত বা তাদের অসম্মান করবোনা, তারা অপরাধ করলে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে, আইনকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাই হোক শিক্ষক-শিক্ষার্থীর অঙ্গীকার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31