IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ৪২ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব ঘাটতি সোনামসজিদ বন্দরে

৪২ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব ঘাটতি সোনামসজিদ বন্দরে


ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৫৪ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা। কিন্তু রাজস্ব আয় হয়েছে ১১২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ কোটি ২৪ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আয় কম হয়েছে।

রাজস্ব আয় কম হওয়ার কারণে জানতে চাইলে সোনামসজিদ কাস্টমস, আমদানি-রফতানিকারক গ্রুপ সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক সমন্বয় ও পানামার নেতারা একবাক্যে জানান– বাণিজ্যিক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে।

যে কারণে আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সোনামসজিদ স্থলবন্দরে অর্থবছরে প্রথম থেকেই আমদানি-রফতানি কম হওয়ার কারণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

তবে অক্টোবর মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকা বেশি আদায় হয়েছে। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা। রাজস্ব আয় হয়েছে ৪৫ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার।

সোনামসজিদ স্থলবন্দরে সোনামসজিদে আমদানিকৃত পণ্যে শতভাগ রাজস্ব আদায় করার কারণে অক্টোবর মাসে রাজস্ব আয় বেশি হয়েছে।

সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, চলতি মাসে রাজস্ব আয় আরও বেশি বৃদ্ধি পাবে। ফল আমদানিকারকরা অন্য বন্দর ব্যবহার না করে সোনামসজিদ বন্দর দিয়ে পণ্য আমদানি করলে রাজস্ব আয়বৃদ্ধি পাবে।

সব স্থলবন্দরগুলোতে সরকারের একই নিয়মে রাজস্ব আদায় করা হলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সবচেয়ে পণ্য আমদানি হবে এবং রাজস্ব আয়ও লক্ষ্যমাত্রা চেয়ে অনেক গুণ বেশি হবে বলে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম বাবু জানান।

তিনি আরও জানান, কোনো কোনো বন্দরে সুযোগ-সুবিধা বেশি পাওয়ার কারণে ব্যবসায়ীরা ওই সব বন্দর দিয়ে পণ্য আমদানি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930