IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ৬৭ ভাগ রোগীর করোনা জয়ী

রাজশাহীতে ৬৭ ভাগ রোগীর করোনা জয়ী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। সেই সঙ্গে আক্রান্তদের বেশিরভাগ এরই মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৫৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮৬ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হার প্রায় ৬৭ শতাংশ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের আটজন, বগুড়ায় ৭৪ জন, সিরাজগঞ্জে ৭ জন। তবে নওগাঁ, জয়পুরহাট ও পাবনায় এদিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৯৭ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ১৩২ জনসহ রাজশাহীতে ৪ হাজার ২৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৭ জন, নাটোরে ৭৪৭ জন, জয়পুরহাটে ৮৮৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৮১০ জন ও পাবনায় ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২২৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ৩ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৩৭ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৫৮০, চাঁপাইনবাবগঞ্জে ৪০৪ জন, নওগাঁয় ৯৫৭ জন, নাটোরে ৪৪০ জন, জয়পুরহাট ২১৯ জন, বগুড়ায় ৪ হাজার ৯৪৬ জন, সিরাজগঞ্জ ৯১৬ জন ও পাবনায় ৮২৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031