ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন-১৯ প্রদান কর্মসূচির অংশ হিসেবে সুজানগর পৌরসভায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয় এন এ কলেজ মাঠে এ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিল জাকির হোসেন, মুশফিকুর রহমান, আব্দুর রহিম,পাশু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন।
আরও উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা, দেলোয়ার হোসেন বাবুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


