IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> রাজশাহী >> রাবি ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনার পলাতক আসামী গ্রেপ্তার

রাবি ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনার পলাতক আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিকে ছুরিকাঘাতের ঘটনার অন্যতম পলাতক আসামী মিজানুর রহমান মিজান (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর হাজীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজান রাজশাহীর মতিহার থানাধীন খোজাপুর (জাহাজঘাটের নীচে) এলাকার আজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৯ মার্চ অনুমান রাত ১১ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়ায় এনআর ছাত্রাবাসে নামাজপড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ভিকটিম নাফিউল হক নাফি (২০)‘কে এলোপাতাড়িভাবে মারপিটসহ হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দ্বারা আঘাত করা হয় এবং ছুরির আঘাতে তাহার হাতের ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থল থেকে আসামীরা দ্রæত পালিয়ে যায়। এ বিষয়ে তাহার বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ট বন্ধু শরীফুল ইসলাম (২২) বাদী হয়ে সন্ত্রাসী রমজান ও মেস মালিক নাজমুলসহ ৭ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা দায়ের করে।

উক্ত ঘটনায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-৫ আসামীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা শুরু করে। র‌্যাবের অভিযানে ইতিমধ্যে ১২ মার্চ ২০২২ তারিখে ২ আসামী সালাউদ্দীন ওরফে বাপ্পী (২৭) এবং নবাব শরীফ (২৭) গ্রেপ্তার হয়েছে।

এ ঘটনায় অন্যতম পলাতক আসামী মিজানুর রহমান মিজান (২৮) কে বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর হাজীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মিজান উক্ত ঘটনার সাথে তার জড়িত থাকার ব্যাপারটি স্বীকার করে। অপরাপর আসামীদের গ্রেপ্তারের ব্যাপারেও র‌্যাবের অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ