IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘আমি কখনই কোনো দেশের বিপক্ষে ছিলাম না’

‘আমি কখনই কোনো দেশের বিপক্ষে ছিলাম না’

ধূমকেতু নিউজ ডেস্ক : আমি আপনাদের বলতে চাই, আমি কখনই কোনো দেশের বিপক্ষে ছিলাম না। আমি ভারতবিদ্বেষী নই, আমি ইউরোপ কিংবা আমেরিকাবিদ্বেষী নই বলে জানিয়েছেন সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খান।

শনিবারের করাচি জনসভায় তিনি এসব কথা বলেন।

নওয়াজ শরিফ বিদেশি ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বা মূলহোতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ইমরান খান।

তিনি বলেন, ‘একজন লন্ডনে বসে আছেন। তিনি আইন থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছিলেন। এখন আবার ফেরার পরিকল্পনা করছেন। পুরো পাকিস্তানের বিচারব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এ ক্ষমতাবান চোরের বিপক্ষে দাঁড়াতে পারবেন? আমি আদালত ও এনএবির কাছেও জানতে চাই— তারা এবার কী করবে?’

এ সময় তিনি নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা নিয়েও প্রশ্ন তোলেন। ইমরান বলেন, ‘শাহবাজের বিপক্ষে ৪০ বিলিয়ন রুপির দুর্নীতি মামলা আছে। তার মতো মানুষকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। দেশের জন্য এর চেয়ে বড় অপমানের বিষয় আর কী হতে পারে।’

ইমরান খান করাচির জনসভায় তার সমর্থকদের কাছে প্রশ্ন ছোড়েন— অকূটনৈতিক ভাষা আর হস্তক্ষেপের মধ্যে পার্থক্য কী?

তিনি বলেন, ‘আমি এখানে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ এ সমস্যা আপনার, আপনার সন্তানের ভবিষ্যতের। এটা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সাবধানতার সঙ্গে শুনবেন। এটা কী ষড়যন্ত্র বা হস্তক্ষেপ ছিল না? আপনারা হাত তুলুন এবং আমাকে বলুন, এটা ষড়যন্ত্র নাকি হস্তক্ষেপ?

এ সময় ইমরান বলেন, ‘এটা আমাদের দেশের বিরুদ্ধে বড়মাপের বিদেশি ষড়যন্ত্র ছিল। ইমরান বিদেশবিদ্বেষী নয় দাবি করে তিনি বলেন, ‘আমি বৈশ্বিক নাগরিক। আমি কোনো জাতির বিপক্ষে নই। আমি সবার সঙ্গে বন্ধুত্ব চাই, তবে কারও দাসত্ব করতে রাজি নই।

সূত্র: ডন।‘

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31