IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> দেশজুড়ে আন্দোলনের ডাক : ইমরান খান

দেশজুড়ে আন্দোলনের ডাক : ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : বৃহস্পতিবার লাহোরে বিশাল জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই তিনি ঘোষণা দিয়েছেন, পুরো দেশ যেন প্রস্তুত থাকে, তিনি এবার দেশজুড়ে আন্দোলনে নামবেন।

ইমরান সেই বিদেশি চক্রান্ত ও পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাভিমান রক্ষার দাবি তুলেই একের পর এক জনসভা করে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানায়, লাহোরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া ছিল মনোরম। হালকা বৃষ্টি হয়। ইফতারের পর দলে দলে মানুষ সপরিবারে ইমরানের জনসভায় যোগ দেন। ইমরান যখন মঞ্চে ওঠেন, ততক্ষণে পুরো মাঠ ভরে গেছে।
ইমরান সেখানে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারকে তিনি কিছুতেই মেনে নেবেন না। তিনি জনতাকে শপথবাক্য পাঠ করান যে, তারা সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করবেন। যতদিন ভোট না হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।

পর্যবেক্ষকদের মতে, ইমরান বর্তমান শাসকদের একটা বার্তা দিতে চেয়েছেন। সেটা হলো, তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে তারা ভুল করেছেন। সেই ভুল শুধরানোর একটাই উপায়- দ্রুত নির্বাচন ঘোষণা।

সূত্র জানায়, ঈদের পরই সম্ভবত দেশজুড়ে আন্দোলনে নামবেন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। তারা রাষ্ট্রদূতের চিঠি নিয়ে কোনও কমিশন গঠন করলে তা মানার প্রশ্ন নেই। আর সুপ্রিম কোর্টে প্রকাশ্যে এই কূটনৈতিক বার্তা নিয়ে শুনানি হোক।

ইমরান বলেছেন, যখন এই কূটনৈতিক বার্তা নিয়ে খোলাখুলি আলোচনা হবে, তখন পাকিস্তানিরা বুঝতে পারবেন, কীভাবে চক্রান্ত করা হয়েছিল।

ইমরান খান আরও বলেন, তার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। আন্দোলন আরও তীব্র হবে। সমর্থকরা যেন তার ডাকের জন্য অপেক্ষা করেন। তিনি এখন নির্বাচন ছাড়া আর কিছু চাইছেন না। সূত্র: ডন, ডয়েচে ভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31