IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাহাড়পুর বৌদ্ধ বিহারে সাংবাদিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, আটক ২

পাহাড়পুর বৌদ্ধ বিহারে সাংবাদিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে সাংবাদিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) দুপুর ২ টার দিকে সাংবাদিকদের ওপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

আহত দুই সাংবাদিক হলেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী ও ঢাকা পোস্টের সাবেক প্রতিনিধি ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন।

আটক দুই তরুণ হলেন, স্বপন হোসেন (১৮) ও রাব্বী (১৮)। তাঁরা দুইজনই বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২২ শে জুলাই (শুক্রবার) নওগাঁর পাহাড়পুর বৌদ্ধপুর বিহার পরিদর্শনে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেখানে প্রতিমন্ত্রী একটি সেমিনারে অংশগ্রহণ করেন। এছারা বিহার চত্বরে একটি হেরিটেজ ক্যাফে নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী রেস্টুরেন্ট উদ্বোধন করার সময় ক্যামেরা ধরা নিয়ে স্থানীয় কিছু তরুণের সাথে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে সাংবাদিক সুমন ও দেলোয়ার কাজ শেষ করে ফেরার সময় ওই তরুণেরা তাঁদেরকে মারধর করেন। ওই দুই সাংবাদিক বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে বিহারে ঘুরতে আসা পর্যটকেরা স্থানীয় দুর্বৃত্তদের দ্বারা প্রায়ই হয়রানি, হেনস্তা ও অপ্রতিকর পরিস্থিতির শিকার হন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই তরুণকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news