ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাস্টার পাড়ার মোঃ আসমাউল উজ্জামান (২৪), পিতা-মৃত জাকির হোসেনের
বসতবাড়ীর র্পূব র্পাশ্বে পাকা রাস্তার একজন মাদক কারবারিকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে রাজশাহী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র।
গ্রেফতারকৃত অভিযুক্ত সাব্বির হোসেন (২১)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রর এসআই মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় র্ফোস-সহ গত ২৩ ডিসেম্বর রাত ০৭:১০ টায় গোদাগাড়ী থানাধীন গোপালপুর মোড়ে ডিউটি চলাকালিন গোপন সংবাদের ভিক্তিতে তারা জানতে পারনে, রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিক্তিতে মাসুদ রানা ও সঙ্গীয় র্ফোস-সহ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে ।
অভিযুক্ত মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়ছে ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


