IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাগমারায় অবৈধ চিমনী ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অর্থদন্ড দেড় লাখ

বাগমারায় অবৈধ চিমনী ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অর্থদন্ড দেড় লাখ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা ৫টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনে মোবাইল কোট পরিচালনায় এসব অবৈধ ইট ভাটার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ইট ভাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মাহিন ব্রিকস এর ১,০০,০০০ লাখ এবং কেএআর ব্রিকসের ৫০,০০০ হাজার টাকা। পাশাপাশি ৩টি ইটভাটায় এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন। এ অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানের ৫টি অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট পুড়ানোর চুলি গুড়িয়ে দেয়া হয়েছে। গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনী ইট ভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ওইসব ইট ভাটার ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে।

অবৈধ ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে ৫টি ভাটার মধ্যে ২টি ইট ভাটার দেড় লাখ টাকা জরিমান করা হয়। বাকি তিনটি ভাটায় অভিযানের সময় ভাটার স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।

এরই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, ড্্রাম চিমনী ইটভাটা পরিবেশ নষ্ট করছে। অবৈধ ভাবে গড়ে উঠা ওই সকল ইট ভাটায় দিব্যি কাঠ পুড়ানো হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকী। অবৈধ ভাবে তৈরি ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে। প্রায় সময় ওই সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। গত বছরেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। এবারও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ প্রতিটি ইট ভাটায় অভিযান পরিচালিত হবে।

সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে অর্থদন্ডের পাশাপাশি ড্্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31