IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজধানী দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাবে ককরোচ জনতা পার্টিবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে সমন্বয় সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমি মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগ
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> জরাজীর্ণতাই ভরা নন্দীগ্রাম সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবন

জরাজীর্ণতাই ভরা নন্দীগ্রাম সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : পল্লী ও শহরাঞ্চলের সকল জনগণের জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের নিজের স্বাস্থ্যই ঠিক নাই।

দেয়ালে অসংখ্য ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের এমনি জীর্ণ দশা।

নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় তিন কক্ষ বিশিষ্ঠ একতলা ভবনটি ১৯৯০ সালে নির্মিত হয়েছে। এরপর ভবনটিতে কোনো সংস্কার করা হয়েছে কি না তা জানানাই বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের।

স¤প্রতি কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, এখন সামান্য বৃষ্টি হলেই ওই ভবনের ছাদ চুইয়ে কক্ষগুলোতে পানি পড়ে। ভবনে বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা গেছে। ভবন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ভবনের পিলারগুলোর অবস্থাও একই। ওই একতলা ভবনের তিনটি কক্ষই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেইন বলেন, ইতিমধ্যে ভবন সংস্কারের জন্য উপজেলা মাসিক সমন্বয় সভাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরও কোনো কাজ হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ ভবনেই অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের অবস্থা খুব লাজুক। এটি পরিত্যাক্ত ঘোষনা করে তা অপসারনের জন্য জেলাতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930