IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার বাগাচারা গ্রামে। স্থায়ীয়রা জানান, এদিন সন্ধ্যায় স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিক (২৯) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আটককৃত হাসানুজ্জামান আশিক উপজেলার বাগাচারা গ্রামের মৃত এবাদুল হকের ছেলে ও নৌবাহিনীর চট্রগ্রাম দপ্তরে সৈনিক হিসেবে কর্মরত।

জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক করে উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সাথে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পান এবং কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় আসবাবপত্র ও চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু প্রবাসী বাবার এই নিঃস্বার্থ ত্যাগের পরও আশিকের পরিবারের অর্থের লোভ ও চাপ কমেনি বরং বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক চাপ।আশিক হাসান চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজের প্রতি চরম অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে তার সঙ্গে গভীর পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আশিক। পরবর্তীতে আশিকের ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সাথে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ ফাতিমা। স্বামীর এই প্রতারণার বিষয়ে প্রশ্ন তুললেই কানিজের ওপর নেমে আসত অমানুষিক শারীরিক নির্যাতন।

চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক হাসান। গতকাল সোমবার সন্ধ্যায় সেই পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন। স্বামীর নির্মম নির্যাতনে কানিজের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত কানিজের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, গৃহবধূর মা বাদী হয়ে হাসানুজ্জামান আশিকসহ তিনজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে আশিক হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31