IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> ধর্ম >> আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাকে বিনিময় দান করবেন

আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাকে বিনিময় দান করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃতজ্ঞ বান্দারা মহান আল্লাহর অনেক প্রিয়। তিনি নিজেও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দার প্রতি সন্তুষ্ট। মহান আল্লাহ কৃতজ্ঞ বান্দা সম্পর্কে কোরআনুল কারিমের বিশেষ ঘোষণা দিয়েছেন। এবং আমি শিগগিরই কৃতজ্ঞদের প্রতিদান দেব। তাদের প্রতিদান কেমন হবে?

হ্যাঁ, মহান আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাকে বিনিময় দান করবেন। যে যেমনটি চাইবেন; তার বিনিময়ও তিনি তেমনই পাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিষয়টি এভাবে তুলে ধরেছেন-

وَ مَا کَانَ لِنَفۡسٍ اَنۡ تَمُوۡتَ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ کِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنۡ یُّرِدۡ ثَوَابَ الدُّنۡیَا نُؤۡتِهٖ مِنۡهَا ۚ وَ مَنۡ یُّرِدۡ ثَوَابَ الۡاٰخِرَۃِ نُؤۡتِهٖ مِنۡهَا ؕ وَ سَنَجۡزِی الشّٰکِرِیۡنَ

‘আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না। কেননা, তার (মৃত্যুর) অবধারিত মেয়াদ লিখিত আছে। আর যে কেউ দুনিয়ায় পুরস্কার চাইবে, আমি তাকে তা থেকে (কিছু) প্রদান করবো এবং যে কেউ পারকালে পুরস্কার চাইবে, আমি তাকে তা থেকে প্রদান করবো। আর শিগগিরই আমি কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবো।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৪৫)

আয়াতের সার-সংক্ষেপ

এ আয়াতের প্রথমাংশে বিপদাপদের সময় ধৈর্যের ওপর অটল থাকার শিক্ষা দিয়ে বলা হয়েছে যে, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ রয়েছে। মৃত্যুর দিন, তারিখ, সময় সবই নির্ধারিত, নির্দিষ্ট সময়ের আগে কারো মৃত্যু হবে না এবং নির্দিষ্ট সময়ের পরও কেউ জীবিত থাকতে পারবে না। সুতরাং মৃত্যুর চিন্তায় কারো হতবুদ্ধি হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই।

আয়াতের দ্বিতীয় অংশে প্রতিদান দেওয়ার বিষয়ে মহান আল্লাহ দুটি ঘোষণা দিয়েছেন। একটি দুনিয়ায় প্রতিদান প্রাপ্তি আর দ্বিতীয়টি পরকালের প্রতিদান। এ আয়াতে আল্লাহ সুস্পষ্ট করেছেন, এটা বুঝার সুযোগ নেই যে, দুনিয়ায় চাইলেই তাকে তা দেয়া হবে। কারণ, অন্য আয়াতে এটা শর্তসাপেক্ষে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সে শর্ত হচ্ছে, সেটা (প্রতিদান) দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছা থাকতে হবে। যেমন বলা হয়েছে, ‘কেউ আশু সুখ-সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছে এখানেই সত্বর দিয়ে থাকি।’ (সুরা আল-ইসরা : আয়াত ১৮)

মোট কথা, দুর্বল ও ভীতু লোকদের উৎসাহ বাড়ানোর জন্য বলা হচ্ছে যে, মৃত্যু তো তার নির্দিষ্ট সময়ে আসবেই। অতএব পালিয়ে যাওয়ার ও ভীরুতা দেখানোয় লাভ কি? অনুরূপ কেবল দুনিয়া চাইলে তা হয়ত পাওয়া যাবে, কিন্তু আখেরাতে কিছুই পাওয়া যাবে না। পক্ষান্তরে যারা আখেরাত কামনা করে, তারা তো আখেরাতের নিয়ামত পাবেই, সেই সাথে তাদেরকে মহান আল্লাহ দুনিয়াও দান করেন। আরও বেশি উৎসাহিত করার এবং সান্ত্বনা দেওয়ার জন্য পরের অংশে যেমন শিগগির প্রতিদান দেওয়ার কথা বলেছেন। আবার পরের আয়াতে আগের নবিগণ এবং তাদের অনুসারীদের ধৈর্য ধরার এবং সুদৃঢ় থাকার দৃষ্টান্ত পেশ করা হচ্ছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনুল কারিমের এ আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের ওপর একনিষ্ঠ থাকার তাওফিক দান করুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমে সওয়াব ও প্রতিদান পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31