IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দ্বিতীয় বর্ষে স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব

দ্বিতীয় বর্ষে স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব

ধূমকেতু নিউজ ডেস্ক : সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে এক বছর পূর্ণ করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২০১৯ সালের ১৬ নভেম্বর সংগঠনটির তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

গত একবছরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত নির্দেশ অনুসারে সারা দেশে করোনা সংক্রমণ প্রতিরোধের কার্যক্রমকে শীর্ষে রাখতে চায় সংগঠনের নীতিনির্ধারক মহল। করোনা মহামারীর শুরুতে দেশব্যাপি লিফলেট, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক বিতরণের পাশাপাশি জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এছাড়া, অ্যাম্বুলেন্স সেবা, টেলিহেলথ সার্ভিস, কল সেন্টার স্থাপন করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে পরামর্শের ব্যবস্থা করা হয়। কুমিল্লা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত হয়ে মৃতদের গোসল, জানাজা, লাশ দাফন, সৎকারে কাজ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগ সেবার এক অনন্য নজির স্থাপন করেছে বলে জানিয়েছেন সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ সু-শৃঙ্খল, সু-সংগঠিত এবং শক্তিশালী একটি সংগঠন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা মেনে মানবিক কাজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপন করা হয়। ঢাকা জেলার বিভিন্ন এলাকা, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া, কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র সরাসরি তত্বাবধানে ধান কাটা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের অসুস্থ নেতাকর্মীদের পাশে থেকে তাদের চিকিৎস সহায়তায় কাজ করা হচ্ছে। এরই অংশ হিসাবে কুড়িগ্রাম, বাগেরহাট এবং রাজবাড়িতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান সংগ্রহ করে তা প্রদান করা হয়। এছাড়া, নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করে স্বেচ্ছাসেবক লীগ।

একই সঙ্গে দ্রুততম সময়ে ঘোষণা করা হয় কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি।

সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ করলে গত এক বছরে সংগঠনের পাল্লা সফলতায় ভারী বলেই দাবি নেতাদের। তবে ব্যর্থতার পাল্লা কম হলেও গুরুত্বহীন নয় বলে জানান তারা। সংগঠনের ব্যর্থতা মূল্যায়নের জন্য একবছর যথেষ্ট সময় নয়- বলে মনে করেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, মহামারী করোনার কারণে কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে কিছুটা সময় লেগেছে। তবে, দ্রতই বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31