IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা, স্বামী পলাতক

রাণীনগরে গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা, স্বামী পলাতক

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে রিয়ামুনি (২০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

গৃহবধু রিয়ামুনি উপজেলার ছাতারদীঘি গ্রামের নুরমোহাম্মদের ছেলে মিলন হোসেনের (২১) স্ত্রী ও একই উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের রুবেল ফকিরের মেয়ে।

রিয়ার দাদা আফজাল হোসেন (৭০) বলেন, বিয়ের পর থেকেই কারনে অকারনে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। বেশ কয়েকবার নিরসনর করা হয়েছে। হঠাৎ করেই বুধবার সকালে মোবাইল ফোনে জানতে পারেন রিয়া মারা গেছে।

তিনি বলেন, রিয়াকে হত্যার পর গলায় রশি দিয়ে গাছের সাথে ঝুলে রেখেছে।

রিয়ার ছোট ভাই রিফাত হোসেন (১৫) বলেন, আমি প্রায়সময় বোন-দুলাভাইয়ের বাড়ীতে এসে থাকতাম। দুলাভাই নিয়মিত গাঁজা-হেরোইন খেতো এবং তাসের মাধ্যমে জুয়া খেলত। নেষাগ্রস্থ্য অবস্থায় রাতে বাড়ীতে এসে বোনের উপর অত্যাচার করত এবং বেশ কয়েকবার আমার সামনে হত্যার হুমকিও দিয়েছিল।

রিয়ার শ্বাশুড়ী মনেকা বিবি বলেন, গত প্রায় দুই বছর আগে একই উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া আক্তারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে টাকা পয়সা নিয়ে ছেলে এবং বউয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এরপর রাতে ছেলে এবং বউ একসাথে ঘুমিয়ে পরে। রাত অনুমান পৌনে ১২টা নাগাদ বউ নিখোঁজ হয়। এর পর সকালে বাড়ীর উত্তর দিকে অদুরে মাঠের মধ্যে আমগাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, যৌতুকের দাবিতে রিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা রুবেল ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুল হাসান ইবনে রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে স্বামীসহ স্বজনরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31