ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে সোমবার (১০ অক্টোবর) মুক্তি সংঘ ১০ উইকেটের বিশাল ব্যবধানে সানরাইজ ক্লাবকে হারায়।
টস জয়ী সানরাইজ ক্লাব ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৮৭ রান। দলের পক্ষে সবোৃচ্চ মুন ২২ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে বাচ্চু ২২ রানে ৪টি, বনি ১০ ও তৌফিক ১৪ রানে ২টি করে উইকেট নেন।
৮৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মুক্তি সংঘ কোন উইকেট না হারিয়ে টার্গেট পুর্ন করে (৯১ রান)।
দলের পক্ষে সর্বোচ্চ তানু ৫১ ও আইজাল ২৯ রান করেন। মঙ্গলবারের খেলায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও বন্ধন ক্রীড়া চক্র অংশ নেবে।


