IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ব্রজপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র আলমগীর ইসলাম (৪৩)।

জানা যায়, মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে আলমগীর তার নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য একটি চুলা তৈরি করছিল। এ সময় তার প্রতিবেশি চুলার ধোয়া ঘরে যাবে মর্মে তাকে চুলা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় প্রতিপক্ষের আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, মাস খানেক আগে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়াল সংলগ্ন স্থানে ভাত রান্নার চুলা নির্মাণ করে রান্নাবান্না করে আসছিলেন। ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে এমন অভিযোগ তুলে গ্রামের কয়েক জনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলে। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নিবো বলে তাদেরকে জানিয়েছিলাম।

আরও বলেন, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টায় আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ী থেকে পার্শ্বের সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশি আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ করে মারপিট করতে থাকে। এসময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক রয়েছে।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31