IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রাণীনগর উপজেলা শাখার সভাপতি পাভেল রহমান (৩৩) ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, গত ১৭ নভেম্বর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে ১২জন এজাহারনামীয় ও আরও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৭ নভেম্বর রাতে মামলা দায়ের করা হয়। এঘটনায় সোমবার রাতে উপজেলার খট্রেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তাফিজুরের ছেলে পাভেল রহমান (৩৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মানিক হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, একই রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার আসামী শাহারিয়ার নাইম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নাইম উপজেলার দূর্গাপুর গ্রামের করুন প্রামানিকের ছেলে। একই রাতে উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে ওয়াহেদ আলী (৫৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728