ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলায় শনিবার (২৪ ডিসেম্বর) ইয়াং টাইগার অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট একযোগে শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে অনুষ্টিত খেলায় সফররত রাজশাহী জেলা ৪ উইকেটে হারায় নাটোর জেলাকে। টস জয়ী নাটোর জেলা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪৮ রান। দলের পক্ষে আশরাফুল সর্বোচ্চ ২৮ রান করেন।
রাজশাহীর পক্ষে কাসিদ ২০ রানে ৩টি ও আয়ান ৩০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে রাজশাহী ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আয়ান ৩৮ আদি ২৭ ও কাসিদ ২৪ রান করেন। নাটোরের পক্ষে আশরাফুল ২৫ রানে ৩টি উইকেট নেন।
এদিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় সিরাজগঞ্জ জেলা ৫ উইকেটে হারায় পাবনা জেলাকে। টস জয়ী পাবনা ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান।
দলের পক্ষে সর্বোচ্চ জোয়ারদার ২১ ও আরাফাত ৬৪ রান করেন। সিরাজগঞ্জ জেলার পক্ষে নাজিউর রহমান ২০ রানে ৪টি ও আরিফ হাসনাত ২২ রানে ২টি উইকেট নেন।
জবাবে সিরাজগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ আরিফিন ৩৯ ও আরিফ হাসনাত ৬৮ রান করেন। পাবনার পক্ষে আরাফাত খান ৭ ও রিফাত ১১ রানে ২টি করে উইকেট নেন।


