IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> চক্রান্তের কবলে তানোর খানকায়ে ওয়ারেছীয়া দরবার শরীফ

চক্রান্তের কবলে তানোর খানকায়ে ওয়ারেছীয়া দরবার শরীফ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে খানকায়ে ওয়ারেছীয়া দরবার শরীফ নিয়ে চক্রান্ত শুরু করেছেন তার ডিভোর্স দেয়া স্ত্রী কুমকুম বেগম। তিনি গ্রামবাসীসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে বিভ্রান্তীকর কথা বলে উস্কে দিচ্ছেন। এঘটনায় এলাকাবাসীসহ খানকায়ে শরীফের ভক্তদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও খানকায়ের পীর ইয়াছিন আলী ওয়ারেছীর সাথে কথা বলে জানা গেছে, তানোর শীতলী পাড়ার নিজ বাড়িতে ২০১২ সালে খানকা দরকার শরীফ স্থাপন করে ভক্তদের নিয়ে জিকির আজগারসহ ইলমে তাসাউফ ও অলি আউলিয়া গনের জীবনী বর্ননাসহ ধর্মীয় আলোচনা করে আসছেন।

অবাদ্ধ স্ত্রী কুমকুম বেগমকে সাড়ে ৩মাস আগে ধর্মীয় শরিয়া মোতাবেক ডিভোর্স দিয়ে পুরনায় বিয়ে করে সংসার শুরু করেছেন পীর ইয়াছিন আলী ওয়ারেছী। ডিভোর্সের পর পীরের স্ত্রী কুমকুম তার মেয়েসহ সমস্থ্য পাওনা বুঝে নিয়ে দেশের বাড়ি সিরাজগঞ্জ চলে যায়।

গত ১৬ই অক্টোবর পীর ইয়াছিন আলী ওয়ারেছী আবারো বিয়ে করে সংসার শুরু করেন। খবর পেয়ে গত ৬ই নভেম্বর ডির্ভোস দেয়া স্ত্রী কুমকুম শিতলী পাড়ার কাউসার আলীর বাড়িতে আশ্রয় নিয়ে পীর ইয়াছিন আলী ও খানকায়ে দরবার শরীফের বিরুদ্ধে বিভিন্ন কু-রুচীকর ও মিথ্যে বানোয়াট কল্পকাহীনি শুনিয়ে গ্রামবাসীকে উস্কে দেয়।

ফলে ৭ই নভেম্বর সকালে গ্রামবাসী উত্তেজিত হয়ে খানকায়ে দরবার শরীফে হামলা চালায় এবং খাদেমসহ সেখানে উপস্থিত ভক্তদের মারধর করে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে ৯৯৯ ফোন দিলে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপারে পীরের ডিভোর্স হওয়া স্ত্রী কুমকুম বলেন, আমার জায়গায় খানকায়ে দরবার শরীফ স্থাপন করা হয়েছে। আমি আমার জায়গা পেতে চাই।

এব্যাপারে পীর ইয়াছিন আলী ওয়ারেছী বলেন, আমি একজন পীর মানুষ, ধর্মকর্ম নিয়ে থাকি, কিন্তু আমার স্ত্রী আমার কোন কথা শুনেন না, ইচ্ছেমত হাটবাজারে চলাফেরা করেন। তাই অবাদ্ধ স্ত্রীকে শরিয়া মোতাবে তার দেয়া পাওনা বুঝিয়ে দিয়ে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দেয়ার পর আমি আবারো বিয়ে করে সংসার শুরু করার পর এলাকায় এসে গ্রামবাসীকে উস্কে দিচ্ছেন যার কোন ভিত্তি নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31