IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মোহনপুরে ২০ বছর পরে আগামীকাল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

মোহনপুরে ২০ বছর পরে আগামীকাল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা শাখায় ২০ বছর পরে আগামীকাল ২২ শে ডিসেম্বর রবিবারে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বিবার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিএনপির কাউন্সিলকে ঘিরে রাস্তাঘাটে,চায়ের দোকানে,মাঠে ও বিভিন্ন জায়গার আনাচে-কানাচে পোস্টার, ফেস্টুন,ব্যানারে চারিদিকে ছেঁয়ে গেছে। কাউন্সিল উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার বিএনপির কার্যালয়ে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়। কাউন্সিলে আগামীর নের্তৃত্ব দিতে তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় অফিস সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন। সাধারণ সম্পাদক পদে ৪ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যপক আব্দুস সামাদ। তিনি প্রতিক পেয়েছেন আনারস মার্কা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম ইসলাম মুন। তিনি প্রতিক পেয়েছেন রিক্সা মার্কা।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা বিএনপির আহবায়ক ও বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ। তিনি প্রতিক পেয়েছেন ছাতা মার্কা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন। তিনি প্রতিক পেয়েছেন চেয়ার মার্কা। আরেকজন প্রার্থী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শাহ্ রুপুল। তিনি প্রতিক পেয়েছেন আম, আরেকজন প্রার্থী মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের জিএস ও সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ। তিনি প্রতিক পেয়েছেন ফুটবল মার্কা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান। তিনি প্রতিক পেয়েছেন মাছ মার্কা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আক্তার শামসুজ্জোহা। তিনি প্রতিক পেয়েছেন ঘোড়া মার্কা। আরো প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মিজানুর রহমান মিলন। তিনি প্রতিক পেয়েছেন কলম মার্কা। একই পদে প্রার্থী হয়েছেন মৌপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপি নেতা খাইরুল ইসলাম। তিনি প্রতিক পেয়েছেন হাতি মার্কা। প্রার্থী হয়েছেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মকলেসুর রহমান। তিনি প্রতিক পেয়েছেন টিয়া পাখি মার্কা।

কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও উদ্বোধক হিসাবে থাকবেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। মোহনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।নির্বাচন কমিশনার রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য তাজমুলতান টুটুল। আরেকজন নির্বাচন কমিশনার জেলা বিএনপির সদস্য সদর আলী।

উল্লেখ্য, মোহনপুর উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সলে মোট ৪২৬ জন ভোটার রয়েছেন। আগামী ২২ ডিসেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31