IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ওয়াসার পানির গুনগত মান বৃদ্ধি ও নেসকোর ভৌতিক বিলের প্রতিবাদে বিক্ষোভ

ওয়াসার পানির গুনগত মান বৃদ্ধি ও নেসকোর ভৌতিক বিলের প্রতিবাদে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

২১ ডিসেম্বর সকাল১০ টা থেকে ঘন্টব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান ও জামাত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রিয় কমিটির সদস্য আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদ, ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী মহিলা ওয়েব সভাপতি আনজুমা আরা পারভীন লিপি, ছাত্রনেতা খালিদ বিন ওয়ালিদ আবীর, নারী নেত্রী সেলিনা বেগম, ব্যবসায়ী নোতা গোলাম নবী রনি, মাওলানা আল আমিন বিন আরমান, সমাজকর্মী সোনিয়া বেগম, সমাজকর্মী জাহিদ হাসান বাবু, ফরহাদ হোসেন রিংকু প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, রাজশাহী ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে তা অত্যান্ত ঝুকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে কলিফর্ম নামক ব্যকটেরিয়া পাওয়া গেছে যা মানব দেহের জন্য চরম ঝুকিপূর্ণ ও ক্ষতিকর। অথচ পানির গুনগত মান বৃদ্ধি না করে অস্বভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। ওয়াসার পানির দাম বৃদ্ধি আত্মঘাতি সিদ্ধান্ত দাবি করে অবিলম্বে সুপেয় পানি সরবরাহ ও পানির দাম সহনীয় পর্যায়ের রাখতে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ সময় গণশুনানী করে আগামী জানুয়ারির মধ্যে পানির দাম নির্ধারণে ওয়াসাকে আল্টিমেটাম দেওয়া হয়।

অন্যদিকে, একই কর্মসূচি থেকে নেসকোর প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। মানববন্ধন কর্মসূচি থেকে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ গ্রাহক হয়রানী বন্ধসহ নেসকোর অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গ্রাহকরা তাদের ইচ্ছেমত মিটার ব্যবহার করবে। এ ক্ষেত্রে নেসকোর অর্পিত কোনো মিটার গ্রাহকের ঘাড়ে চাপানো যাবে না।

বক্তারা আরো বলেন, নেসকো মিটার রিডিং না করেই ইচ্ছেমত বিল তৈরি করছে। যা গ্রাহকের মারার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। যা রাজশাহীর গ্রাহকরা কখনো মেনে নিবে না। তাই অবিলম্বে গণশুনানী করে বিদ্যুতের মিটার ও বিদ্যুতের বিল যৌক্তিক পর্যায়ে আনার জোর দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জনগনের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের জোর দাবি জানান। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসছে, তার আগেই ভোগ্যপন্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য ও খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কারার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষার জোর দাবি জানানো হয়।

বক্তারা অবিলম্বে ওয়াসার পানির দাম, নেসকোর বিদ্যুতের দাম গণশুনানী করে রাজশাহীবাসীকে সম্পৃক্ত করে নির্ধারণের দাবি জানানো হয়। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31