IMG-LOGO

সোমবার, ২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিতফিনল্যান্ডের প্রথম বাংলাদেশি ইফতারির বাজারইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশপুঠিয়ার ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আহত ৭ভরণপোষণ বিষয়ে স্বামী ছেলের বিরুদ্ধে মামলা,আমলে নিয়ে সম্মানজনক ব্যবস্থা চালু করা প্রয়োজনইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্তযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় করবে না ইরানজুলাইয়ে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ২০৪নন্দীগ্রামে কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার, বুঝে পায়নি ঘরের দলিলকর্ণহারে শিশুর মরদেহ উদ্ধাররাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গনপিটুনিতে ১ জন নিহতহাইফায় হিজবুল্লাহর ড্রোন–রকেট হামলারহনপুর মহিলা কলেজে ইফতার মাহফিলসাবলীল বক্তব্যে ভাইরাল তাড়াশের সোলাইমান হোসেন সিহাব
Home >> খেলা >> লিড নিউজ >> বাংলাদেশে আসছে আর্জেন্টিনার মেসির দল

বাংলাদেশে আসছে আর্জেন্টিনার মেসির দল

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসিসহ জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল। এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

এর আগে ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

গত মাসে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

গত মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।’

আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চেষ্টা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়। 

২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গনজালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728