IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> যুবলীগ নেতার সাফল্য, রিলে পদ্ধতিতে চাষে ঝুঁকছেন কৃষকরা

যুবলীগ নেতার সাফল্য, রিলে পদ্ধতিতে চাষে ঝুঁকছেন কৃষকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : রিলে পদ্ধতিতে ফসল চাষে ঝুঁকছেন রাজশাহীর কৃষকরা। এ পদ্ধতিতে ধান ও সরিষা চাষে বাজিমাত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত। জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে চলতি মৌসুমে ৩ একর জমিতে এ ফসল ফলিয়েছেন তিনি। এতে পেয়েছেন অভাবনীয় সাফল্য।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমন ধান চাষ হয় ৮০ হাজার ৮৩২ জমিতে। উৎপাদন হয় ২ লাখ ৮৫ হাজার ৯৬৮ টন ধান, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬ টন বেশি। এ বছর জেলায় ৪২ হাজার ৫৫০ হেক্টর জমিতে চাষ হচ্ছে সরিষা। এর মধ্যে আড়াই হাজার হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ করেছেন সাড়ে ১২ হাজার কৃষক। এ পদ্ধতিতে জেলার গোদাগাড়ী উপজেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাগমারা উপজেলায় সরিষা চাষ হওয়া জমির পরিমাণ ৮ হাজার ৬১০ হেক্টর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় সবচেয়ে এগিয়ে থাকা গোদাগাড়ী উপজেলায় ২৪ হাজার ৬৯০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। বিঘাপ্রতি সাড়ে ১৮ মণ করে ধান উৎপন্ন হয়। এরপর একই জমিতে (৬ হাজার ৫০ হেক্টর) সরিষা চাষ করেছেন উপজেলার কৃষকরা। প্রতি বিঘায় ৫ মণ করে সরিষার ফলন হতে পারে বলে কৃষি অফিসের লক্ষ্যমাত্রা। চলতি সপ্তাহে এ সরিষা তুলতে শুরু করবেন কৃষকরা। এরপর প্রায় ৬৫ হাজার ৩০০ হেক্টর জমিতে ধান আবাদ হবে।

এ উপজেলার রিশিকুল ইউনিয়নে সর্বপ্রথম রিলে পদ্ধতিতে চাষ শুরু করেন যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকত। তিনি জানান, গত ১০ অক্টোবর আমন ধান কেটে একই জমিতে তিনি সরিষা চাষ করেছেন। একই খরচে একাধিক ফসল ফলিয়ে বেশ লাভবান হয়েছেন তিনি। ধানচাষে সর্বমোট ৯০ হাজার টাকা খরচ করে আয় করেছেন ২ লাখ টাকা।

সৈকত বলেন, সরিষার ফলনও ভালো হয়েছে। অন্তত দেড় লাখ টাকার সরিষা বিক্রি হবে। তিন একর জমিতে আমি এ ফসল ফলিয়ে দারুণভাবে লাভবান হওয়ায় এলাকার অন্য কৃষকরাও এ পদ্ধতিতে চাষ শুরু করেছেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের ১০ দিন আগে ধান কেটে সরিষা বপন করেন। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে ঝুঁকি নিয়ে রিলে পদ্ধতিতে চাষ শুরু করে তিনি বর্তমানে বেশ স্বাবলম্বী।

বরেন্দ্র অঞ্চলে রিলে পদ্ধতির ব্যবহার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। তাদের মতে, কৃষকদের উৎপাদন খরচ অনেকটা কমে আসবে। ফসল আগাম ঘরে ওঠায় বাড়তি দামও পাবেন কৃষকরা।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, রিলে পদ্ধতির চাষে সেভ হচ্ছে সময়, সাশ্রয় হচ্ছে খরচে। ফলে এটি খুবই সময়োপযোগী একটি পদ্ধতি। কৃষকরা এ পদ্ধতির সুফল পেতে শুরু করেছেন। আগামীতে এ পদ্ধতিতে চাষের হার আরও বাড়বে।

এ ব্যাপারে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেনের মন্তব্য জানতে রোববার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনও রিসিভ করেননি।

তবে এ কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা জানান, রিলে পদ্ধতি দেশের কৃষিক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এর ফলে কৃষকরা দুই ধানের মাঝে আরেকটি ফসল ফলাতে পারছেন। ধান উৎপাদন ঠিক রেখে তেলের আবাদও বাড়ছে। তারা প্রচারণা চালিয়ে উদ্বুদ্ধ করেছেন কৃষকদের। এটি ভূমিকা রাখবে জাতীয় পর্যায়ে। কৃষকরাও স্বাবলম্বী হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031