IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাট ফেনসিডিলসহ বাবা ও দুই ছেলে আটক

জয়পুরহাট ফেনসিডিলসহ বাবা ও দুই ছেলে আটক

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : নওগাঁর ধামইরহাটে ২ শত ৪ বোতল ফেনসিডিলসহ বাবা ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চক রহমত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার উত্তর চক রহমত সীমান্ত এলাকার মৃত. আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (৫৬) এবং নজরুল ইসলামের দুই ছেলে তরিকুল ইসলাম (২৫) ও বাপ্পি (১৮)।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামীরা সবাই উত্তর চক রহমত সীমান্ত এলাকায় প্রত্যক্ষ ভাবে মাদক ব্যবসার সঙ্গে তারা জড়িত। গোপন তথ্যের ভিক্তিতে র‌্যাব জানতে পারে যে আসামীরা ভারত সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছে এবং সেই ফেন্সিডিল গুলো অন্য ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাবা ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ীকে ২ শত ৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ শত ৪ বোতল ফেন্সিডিল ও দুইটি মোবাইল ফোনো উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় ভারত সীমন্ত থেকে ফেন্সিডিল গুলো এনে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছিল। এমনকি তারা পারিবারিকভাবেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

এবিষয়ে ধামইরহট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত আসামীদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930