IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> রাজশাহী >> রাজশাহীর ৭নং ওয়ার্ড আ.লীগের নির্বাচনী মতবিনিময় সভা

রাজশাহীর ৭নং ওয়ার্ড আ.লীগের নির্বাচনী মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরীর ৭ নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) নগরীর পার্কের গেট এলাকায় এই সভার আয়োজন করা হয়।

সভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাদশা আলম বাচ্চুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য মোকাদ্দেস হোসেন লাভলু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু।

এছাড়াও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, আমাদের প্রতিপক্ষ দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রকে আমাদের নগরবাসীকে একত্রিত হয়েই প্রতিহত করতে হবে।

তারা বলেন, রাজশাহী সিটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে রাজশাহী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রশংসায় পঞ্চমুখ। আর এই উন্নয়নের রূপকার রাজশাহীর নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

বক্তারা আরও বলেন, রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর এএইচএম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সামনে নির্বাচনেও খায়রুজ্জামান লিটনকেই জয়যুক্ত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728