IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোর পৌরসভায় খাবার পানির সংকট

তানোর পৌরসভায় খাবার পানির সংকট

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভায় খাবার পানির হাহাকার পড়েছে। বিগত সময়ে পৌরসভা থেকে যে সব হ্যান্ড টিবওয়েল দেওয়া হয়েছে সেগুলো বিকল হয়ে পড়েছে। এতে করে খাবার পানি জোগাড় করতে গৃহিণীদের বিভিন্ন পাড়া মহল্লা থেকে পানি আনতে হচ্ছে। অথচ পৌর কর্তৃপক্ষের এসব নিয়ে তিল পরিমান গুরুত্ব নেই। নাগরিক সেবা বলতে তো কিছুই নেই সেই সাথে খাবার পানি নিয়ে চরম বেকায়দায় পৌর নাগরিক রা। আর সব থেকে বঞ্চিত পৌর সদর গুবিরপাড়া গ্রামটি। গ্রামে একটি হ্যান্ড টিবওয়েলে পুরো পাড়ার পানি খাওয়ার ভরসা। পুরো পাড়ার চাপে প্রতিদিন বিকল হয়ে পড়ে টিবওয়েলটি। পৌর মেয়রকে একাধিকবার বলেও কোন গুরুত্ব নেই। এতে করে মেয়রসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিশিঘ্রই ঝাটা মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন পাড়ার গৃহিণীরা।

জানা গেছে, পৌর সদর গুবিরপাড়া গ্রামের আলামিনের দোকানের উত্তরে, হান্নান ও সাইদুরের বাড়ির পূর্ব দিকে পৌরসভা থেকে বিগত কয়েক বছর আগে তৎকালিন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান গৃহিণী দের দাবির প্রেক্ষিতে হ্যান্ড টিবওয়েল দেন। কিন্তু গোড়া বাঁধায় না করার কারনে মাসে কয়েকবার করে নষ্ট হয়ে পড়ে। পবিত্র ঈদুল ফিতরে দিনে সকালের দিকে নষ্ট হয় টিবওয়েলটি। নষ্টের কারনে প্রায় ২০ টি পরিবার চরম বেকায় পড়েন।

গৃহিণী কাজলী বেগম জানান, ঈদের দিন নষ্ট হওয়ার পর অন্যপাড়া থেকে পানি এনে খাবার সহ যাবতীয় কাজ করা হয়েছে। বিগত ২৮ বছরের পৌরসভায় কোন নাগরিক সেবা তো নাই, খাবার পানিরও কোন ব্যবস্থা করে দেয় নি। আমরা গুবিরপাড়ার মানুষ বলে কি পৌর নাগরিক না। ড্রেনেজ, মশা মারা তো হয়না, আবার ট্যাক্স ঠিকই দিতে হয়। মেয়রকে অনেক বার মটরের ব্যাপারে বলার পরও কোন গুরুত্ব দেয় না। অথচ ভোটের সময় উন্নয়নের জোয়ার বয়ে দিবে, কোন সমস্যা থাকবেনা, এবার ভোট চাইতে এলে মজা দেখাব। অল্প দিনের মধ্যে মটর না দিলে পাড়ার সব মহিলারা ঝাটা মিছিল করবে।

পলি নামের আরেক গৃহিনী জানান, একটি টিবওয়েল ২০ টি পরিবারের পানি খাওয়ার ভরসা। নষ্ট হলে এবাড়ি ওবাড়ি গিয়ে পানি এনে জমা রাখতে হয়। পৌর নাগরিক বলতে লজ্জা লাগে। অন্য জায়গায় ঠিকই মটর দেওয়া হচ্ছে। মান্নান কমিশনার এই টিবওয়েল না দিলে খাবার পানির জন্য পাগল পারা হতে হত। দ্রুত সময়ের মধ্যে মটর না দিলে পৌরসভা ঘেরাও করব। সবাই ক্ষিপ্ত হয়ে পড়েছে।

লাভলী, নারগিস, লাবনী, আলামিন, সামাদ, ওহাবসহ একাধিক ব্যক্তিরা জানান, আমরা অবহেলিত পৌর নাগিরক। কারন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি পাড়া মহল্লায় মটর ও টেপের লাইন দেওয়া হয়েছে। তাদের খাবার পানি নিয়ে কোন চিন্তা নাই। কিন্ত পৌরসভা থেকে ১ কিলোমিটারের কম দুরুত্ব গুবিরপাড়া গ্রাম। এক টিবওয়েলে ২০ পরিবার কিভাবে পানি খেতে পারি। লাইন ধরে পানি নিতে হয়। পৌর মেয়র তো ভোটের আগে পানির লাইন, রাস্তা ঘাটসহ নানা উন্নয়নের কথা বলে ভোট নিয়েছে। চেয়ার পেয়ে আখের গোছানো শুরু করেছেন। অবস্থা দেখে মনে হয় গুবিরপাড়া গ্রামটি পৌর মানচিত্রের বাহিরে। অপ্ল দিনের মধ্যে মটর না হলে ঝাটা মিছিল সহ পৌর ভবন ঘেরাও করে মটর আদায় করা হবে।

পৌর মেয়র ইমরুল হক জানান, মটরের বরাদ্দ নাই, পেলে ব্যবস্থা করা হবে। আপনি বিভিন্ন জায়গায় মটর দিয়েছেন ও দীর্ঘ দিন ধরে মটরের বিষয়ে বলা হচ্ছে কি কারণে হয়নি প্রশ্ন করা হলে উত্তরে জানান, আমি চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করার। শুধু গুবিরপাড়া না পৌর ভবননের পশ্চিমে শীতলীপাড়ায় খাবার পানির তীব্র সংকট। দীর্ঘ ২৮ বছরে সুপেয় পানি ও স্বাস্থ্য সম্মত স্যানেটশনের কোন ব্যবস্থা নেই। কেশরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী তানোর পৌরসভার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী ও সচিব সরদার জাহাঙ্গীরের মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, অল্পদিনের মধ্যে টিবওয়েল আসবে। যদিও পৌরসভায় দেওয়া যায় না। তারপরও আবেদন করলে গুরুত্ব সহকারে দেখা হবে বা ব্যবস্থা করা হবে। ডিডিএলজির কর্মকর্তা শাহানার মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলে তিনিও রিসিভ করেন নি।

জেলা প্রশাসক (ডিসি) শামিম আহম্মেদকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে খাবার পানির সংকট দুর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31