ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানের হিরোশিমা শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আজ বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাপানের সময় দুপুর ২টা ১৫ মিনিটে হতে যাওয়া এ বৈঠকে স্থান পাবে অনেক কিছু। পরে, পৃথকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন এ দুই নেতা।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন জাপানে বসেই ইউক্রেনের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দেবেন। এর আওতায় কামান, গোলাবারুদ ও হিমার্স রকেট লাঞ্চার থাকবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news