IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> পান্ডিয়া তান্ডবের পরও ভারতের বড় পরাজয়

পান্ডিয়া তান্ডবের পরও ভারতের বড় পরাজয়

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। ফিঞ্চ-স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৩৭৪ রানের সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা। জবাবে ভারত থেমেছে ৩০৮ রানে। ৬৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

বিশাল ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই যেন বড় উপহার পায় ভারত। অবৈধ বলসহ মোট ১১টি বল ছুড়ে ওভার শেষ করতে হয় মিচেল স্টার্ককে। ভারত পায় ২০টি মূল্যবান রান। এরপর থেকে দ্রুত রান তোলার ধারাও অব্যহত রাখে তারা। তবে মায়াঙ্ক আগারওয়াল (২২), বিরাট কোহলি (২১), শ্রেয়াশ আইয়ার (২), লোকেশ রাহুল (১২) বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ওখানেই পিছিয়ে পড়ে ভারত। প্রহর গুণতে থাকে বড় পরাজয়ের। ভারতের টপ অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নের পথ দেখান জস হ্যাজলউড।

তবে এরপরও ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে লড়াই জমিয়ে দেন তরুণ হার্ডহিটার হার্দিক পান্ডিয়া। এই দুইজনে মিলে গড়েন ১২৮ রানের লম্বা জুটিও। যাতে ভর করে অনেকটা জয়ের দুঃস্বপ্নও দেখতে শুরু করে ভারতীয় সমর্থকরা।

তবে তা ওই পর্যন্তই। শিখরকে আউট করে স্বপ্ন দেখানো জুটিটি ভেঙে দেন অ্যাডাম জাম্পা। অজি লেগ স্পিনারের শিকার হওয়ার আগে ৮৬ বলে ৭৬ রান করেন শিখর। পান্ডিয়াকেও বেশিক্ষণ টিকতে দেননি জাম্পা। তার স্পিনের নীল ছোবলে বিদায় নেন ৭৬ বলে ৯০ রানের ইনিংস খেলা পান্ডিয়া। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

পান্ডিয়ার বিদায়ের সঙ্গেসঙ্গেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৩৭ বলে ২৫ ও নবদ্বীপ সাইনি ৩৫ বলে ২৯ রান করলেও তা পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ অবধি ব্যাট করলেও ভারত থামে ৮ উইকেটে ৩০৮ রানে।

ফলে ৬৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ৪টি ও হ্যাজলউড ৩টি উইকেট শিকার করেন।

তার আগে টস জিতে ব্যাটিং করে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পক্ষে শতক হাঁকান অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। ফিঞ্চ ৯টি চার ও ২টি ছক্কায় ১২৪ বলে করেন ১১৪ রান। স্মিথ খেলেন ঝড়ো ইনিংস। তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ১০৫ রান। ম্যাচ সেরা স্মিথের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলও খেলেন এক টর্নেডো ইনিংস। ১৯ বলে ৪৫ রান সংগ্রহ করেন অজি এই হার্ডহিটার। তার এই বিনোদনপূর্ণ ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকেও আসে মূল্যবান ৭৬ বলে ৬৯ রান। যাতে ১৫৬ রানের ভিত পায় অজিরা।

এদিন ভারতীয় বোলারদের সবাই ছিলেন খরুচে। সফরকারীদের পক্ষে সেরা বোলিং করেন মোহাম্মদ শামি। ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। অন্যদিকে, যুজবেন্দ্র চাহাল ৮৯ রান, নবদ্বীপ সাইনি ৮৩ রান, জাসপ্রীত বুমরাহ ৭৩ ও জাদেজা খরচ করেন ৬৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৩৭৪/৬ (৫০ ওভার)
ফিঞ্চ ১১৪, স্মিথ ১০৫, ওয়ার্নার ৬৯, ম্যাক্সওয়েল ৪৫, ক্যারি ১৭*;
শামি ৩/৫৯।

ভারত ৩০৮/৮ (৫০ ওভার)
পান্ডিয়া ৯০, শিখর ৭৬, সাইনি ২৯;
জাম্পা ৪/৫৪, হ্যাজলউড ৩/৫৫।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31