IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘুষ ও বিচারপ্রাথীদের হয়রানীর অভিযোগ এনেছেন বিএনপি এক নেত্রী।

আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৮ সালে হয়রানীর উদ্দেশে পুলিশ তাকে গ্রেফতার করতে এসে না পেলে তার বোন আফরোজাকে ধরে নিয়ে যায় এবং মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়। মামলাটি ৯ বছর ধরে চলমান এবং রায় অপেক্ষমান রয়েছে। কিন্তু মামলাটি নিস্পত্তির জন্য তার কাছে সংশ্লিষ্ট আদালতে পেশকার মোঃ মোক্তার আলী এক রাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তাকে ঘুষ না দেয়ায় মামলাটির রায় প্রভাবিত হওয়ার শংখা করছেন তিনি।

অপরদিকে চলতি বছরের ৬ মে শাহনাজ খাতুন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায় ৫মাস তদন্ত শেষে গত ২১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এসময় সংশিষ্ট আদালতের পেশকার মোঃ মাসুদ তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে বলেন, টাকা দেয়া হলে আসামীকে কারাগারে নেয়া হবে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, জেলা জজ আদালতের নকল শাখায় মামলার নথি বা নকল সংগ্রহ করতে গেলে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কিন্তু অর্থ প্রদান না করায় ওই আদালতের নকল শাখার প্রধান রুহুল আমিন ও শরিফা খাতুন নকল সরবরাহে

অযৌক্তিক বিলম্ব করছে। এব্যাপারে তিনি অভিযোগের জন্য বিচারকের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েও পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে আনীত অভিযোগসমূহ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এসময় তার ছোটবোন আফরোজা বেগম এবং আত্মীয় রেজওয়ান উপস্থিত ছিলেন।

এব্যাপারে পেশকার মোঃ মোক্তার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31