IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চকোরিয়া চলন্ত বাসে ডাকাতি, গুলিবিদ্ধ ২

চকোরিয়া চলন্ত বাসে ডাকাতি, গুলিবিদ্ধ ২

ধূমকেতু প্রতিবেদক, মোহাম্মদ ইউসুফ, চকোরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় এলাকায় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ফাসিয়াখালী থেকে চকোরিয়া সীমান্তবর্তী ইউনিয়ন খুটাখালী এলাকা পর্যন্ত স্বর্ণালংকার লুটসহ যাত্রীদের উপর গুলি চালায় ডাকত দলের সদস্যরা।

জানা যায়, এ ঘটনায় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পর অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

যাত্রীরা জানান, একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে বাসের যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, অন্তত ২০টি মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় ডাকাতের গুলিতে ১৫ যাত্রী আহত হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

যাত্রীরা আরও বলেন, আতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার চাঁপড়া ইউনিয়নের পানছড়ি গ্রামের এজাহার আহমদের পুত্র আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন। অন্য যাত্রীদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার মামুন খান বিল্লাল হোসেন জনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপ পরিদর্শক এস আই নূরে খোদা সিদ্দিকী জানান, কি পরিমান টাকা মোবাইল স্বর্ণালংকার খোয়া গেছে তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার আশরাফুজ্জামান জানান, ঘটনা বিস্তারিত জানার জন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির শিকার যাত্রীবাহী সৌদি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডাকাতদের দ্রæত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে চকোরিয়া থানার এস আই খোরশেদ আলম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31