IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> তানোরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

তানোরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বিলকুমারী বিলের পানি নিচে নামতে শুরু করায় কৃষকরা জমি চাষ করে বোরো বীজতলা তৈরি শুরু করেছেন। তানোরের কৃষকরা রোপা আমন ধান কাটা-মাড়াইসহ আলু রোপন ও বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তানোরে বিলকুমারী বিলের ধারের জমি থেকে পানি নিচে নেমে যাওয়া ওইসব জমিতে কৃষকরা বোরো বীজতলা তৈরির কাজ শুরু করেছেন। বোরো বীজতলা তৈরি হলেই কৃষকরা বোরো ধান লাগানো শুরু করবেন বলে জানান কৃষকরা।

অপরদিকে, উপরের জমিগুলো থেকে কৃষকরা রোপা আমন ধান কেটে শুরু করেছেন আলু রোপন। ফলে তানোর উপজেলার মাঠে মাঠে রাতদিন চলছে ট্রাক্টর দিয়ে জমি চাষ ও রোপা আমন কাটা-মাড়াই অন্যদিকে চলছে আলু রোপন। সেই সাথে কিছু কিছু জমিতে বোরো চাষের জন্য বীজতলাও তৈরি করা হচ্ছে। ফলে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন তানোরের কৃষকরা।

তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তানোরে ১৩ হাজার ৫শ’ শত হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিলের পানি নিচে নামতে শুরু করায় কৃষকরা বিলের জমিতে বোরো চাষের জন্য বীজতলা ফেলতে শুরু করেছেন। বীজতলা তৈরি হলে বোরো ধানের চাষ করা হবে।

তানোর গুবিরপাড়া গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিস্তীর্ণ ফসলি মাঠে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করছেন। তিনি বলেন, উপরের প্রায় বেশীর ভাগ জমিতে এখন আলু চাষ শুরু করেছেন চাষীরা। আলু তোলার পর ওইসব জমিতেও বোরো চাষ করা হবে। কৃষকরা বলছেন, বিলের ধারের জমিগুলোতে একটু আগেই বোরো ধান রোপন করতে হয়, দেরি হলে ধান ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

তানোর ছাঔড় গ্রামের আইয়ব আলী বলেন, বিলের ধারের জমিগুলোতে তারা বোরো চাষের জন্য বীজতলা তৈরি করছেন। অপর দিকে উপরের জমিতে শুরু করেছেন আলু চাষ। আলু তোলার পর ওইসব জমিতেও বোরো ধান চাষ করবেন কৃষকরা।

তিনি বলেন, বিলের ধারের জমিতে একটু আগেই বোরো ধান রোপন করা হয়। বিলের ধারের জমিতে দেরিতে বোরো ধান চাষ করা হলে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

তানোরের বীজ ব্যবসায়ীরা বলছেন, তানোরে বিলের জমিতে বোরো চাষের জন্য কৃষকরা বীজ কিনতে শুরু করেছেন। ডিলাররা বলছেন, আলুবীজের দাম বাড়লেও বোরো বীজের দাম বাড়েনি আগের মতই রয়েছে। তারা ন্যার্য মূল্যে বিক্রি করছেন বোরো বীজ।

কৃষকরা বলছেন, এবছর বোরো বীজের দাম বাড়েনি, ডিলারদের দোকানে বোরো বীজ পাওয়া যাচ্ছে। ফলে সহজেই বীজ কিনে চারা তৈরি শুরু করেছেন কৃষকরা। ন্যার্য মুল্যে ও সময়মত সার পাওয়ার জন্য উর্ধŸতন কর্তৃপক্ষের সৃ-দৃষ্টি কামনা করছেন কৃষকরা।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, তানোর বিল কুমারী বিলের পানি নিচে নামতে শুরু করায় কৃষকরা বোরো বীজতলা তৈরি শুরু করেছেন। তবে, উপরের জমিতে কৃষকরা রোপা আমন ধান কেটে আলু রোপন করছেন, আলু তোলার পর ওইসব জমিতেও বোরো চাষ করা হবে। বীজ ও সারের সংকট হবেনা, সহজেই কৃষকরা বীজসহ সার পাচ্ছেন এবং পাবেন বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031